নয়াদিল্লি : এবার ভারতের দাবিকে সম্মতি দিলো রাশিয়া। পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না দেওয়ার সিদ্ধান্তে ইতিবাচক ইঙ্গিত দিলো রাশিয়া। আজ মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আর সেখানে তাঁর সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সার্গেই শইগুর খোলাখুলি আলোচনা হয়। আলোচনার পরে ভারতের সিদ্ধান্তে সায় দেয় রাশিয়া। আজ ১ ঘণ্টার বেশি সময় ধরে মস্কোয় রুশ প্রতিরক্ষা মন্ত্রকের অফিসে রাশিয়ান মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। বিদেশী সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী রাশিয়া জানায়, “পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করার আগের নীতিই মেনে চলবে রাশিয়া”।
এসসিও-র সদস্য হওয়ায় এই তিন দিনের এই বৈঠকে ভারত ছাড়াও থাকবে চিন এবং পাকিস্তান। এমনকি আজ সন্ধ্যায় আবার চিনের প্রতিরক্ষামন্ত্রী ইউ ফেংগের সঙ্গেও বৈঠকে বসতে পারেন রাজনাথ। এই বৈঠকে ভারত আর চিনের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে খবর সূত্রের ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…