Categories: দেশনিউজ

সৌদি আরবকে পিছনে ফেলে এগিয়ে এল রাশিয়া, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈল সরবরাহকারী দেশ হিসাবে পেল প্রতিষ্ঠা

ভারতীয় তেলের বাজারে দ্রুত গতিতে প্রবেশ করতে শুরু করেছে সৌদি আরবের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া। এতদিন পর্যন্ত মার্কেটে সবথেকে বেশি প্রভাব ছিল সৌদি আরবের। তবে অতি সম্প্রতি রাশিয়াও এই তেল সরবরাহের ক্ষেত্রে সৌদি এবং ওপেক দেশগুলিকে পিছনে ফেলতে শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি, ২০২১ সাল পর্যন্ত সৌদি আরব ভারতের তেল সরবরাহে দ্বিতীয় স্থানে ছিল। আর এই সময়ে রাশিয়া এই তালিকায় ছিল নবম স্থানে।

তবে গত কয়েক মাসে ভারতের তেলের বাজারে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে তেলের ক্ষেত্রে সৌদি আরবের পাশাপাশি ওপেক দেশগুলিকে পিছনে ফেলতে শুরু করেছে রাশিয়া। তবে এর কারণ হলো রাশিয়ার সস্তা তেল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ভারতের তেল বাজারে রাশিয়া একটি প্রধান রপ্তানিকারক দেশ হিসেবে আবিভূত হতে শুরু করেছে। তবে প্রধান বিষয়টি হলো, ভারতে এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম তৈল আমদানিকারক দেশ।

ব্লুমবারগের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ত্রিমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সৌদি আরবের তেলের থেকে কম দামে রাশিয়া থেকে তেল কিনতে শুরু করেছে ভারত সরকার। একই সময়ে ২০২২ সালের মে মাসে রাশিয়ান তেলের উপরে ভারতকে ব্যারেল প্রতি ১৯ ডলার পর্যন্ত ছাড় দেওয়া শুরু করা হয়েছে। ২০২২ সালের জুন মাসের রাশিয়া সৌদি আরবকে পিছনে ফেলে ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল রপ্তানি কারক দেশ হিসেবে উঠে এসেছে। তবে তৈল সরবরাহের দিক থেকে ইরাক এখনো পর্যন্ত রয়েছে এক নম্বরে।

আপনাদের জানিয়ে রাখি, ভারতে কিন্তু কোন ভাবেই খুব একটা বেশি অপরিশোধিত তেল উৎপন্ন হয় না। এই কারণে শক্তির চাহিদা মেটানোর জন্য আমদানির উপরই নির্ভর করতে হয় ভারতকে। সারা দেশের মোট তেলের ৮৫% বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। এই মুহূর্তে ভারত রাশিয়া থেকে খুব কম দামে তেল কিনতে শুরু করেছে। যার কারণে ভারত কিছুটা অর্থনৈতিক স্বস্তি পেতে শুরু করেছে। দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়েছে বিগত কয়েকদিনে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026