রাশিয়াঃ সম্প্রতি নাসা ঘোষণা করেছে, মহাকাশে ভিনগ্রহে প্রাণের সন্ধানে এ বার তারা শুক্রগ্রহকে অগ্রাধিকার দেবে৷ তার মাঝেই শুক্র গ্রহকে নিজের সম্পত্তি বলে দাবি করে বসলো রাশিয়া৷
রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন মস্কোয় একটি অনুষ্ঠানে দাবি করলেন, শুক্রগ্রহ রাশিয়ান গ্রহ৷ মস্কো টাইমস-কে দিমিত্রি বলেন, “আমাদের দেশ প্রথম এবং একমাত্র দেশ, যারা শুক্র গ্রহের মাটি ছুঁয়েছে। ৬০, ৭০ ও ৮০-র দশকে রাশিয়া একাধিকবার শুক্র গ্রহের মাটিতে নেমেছে, গ্রহটি অনেকটা নরকের মতো৷ রাশিয়া স্বাধীন ভাবে ফের শুক্রগ্রহে অভিযান চালাবে৷ আর কোনও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথ ভাবে নয়”৷
কিছুদিন আগেই তথ্য মিলেছিলো যে শুক্রের বায়ুমণ্ডলে ফসফিন নামে একটি গ্যাস শনাক্ত করা গিয়েছে৷ যার অর্থ শুক্রর মধ্যে প্রাণের সঞ্চার। কিন্তু সেই নিয়ে এখনো অনেক ধোঁয়াশা রয়েই গেছে। তার মাঝে রাশিয়ার এই নতুন দাবি আবার নতুন করে সমস্যা তৈরি করতে পারে বলে মত বিজ্ঞানীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…