নিউজ

সুখবর! এবার রাশিয়ার করোনা ভ্যাকসিনেরট্রায়াল শুরু হতে চলেছে এ রাজ্যে

কলকাতা: দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। আর এমন সময় রাজ্যে করোনা পরিস্থিতি বেশ সঙ্কটজনক। যদিও এখন চার হাজারের নিচে দৈনিক সংক্রমণ নেমেছে, তবুও খুব একটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। এমন সময় সুখবর এল রাজ্যে। এবার পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে। তবে সেটা এ দেশের তৈরি কোনও ভ্যাকসিন নয়। একেবারে রাশিয়ার ‘স্পুটনিক ভি’ করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল হবে এ রাজ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরেই ট্রায়াল পর্ব শুরু হবে বলে খবর পাওয়া গিয়েছে।

প্রথমে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হবে এমনটাই দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। রাশিয়ার এই ভ্যাকসিন দেশ জুড়ে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমতি ইতিমধ্যেই দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে ১০০ জনের ওপর ট্রায়াল হবে। সেক্ষেত্রে এ রাজ্যে ১০ থেকে ১২ জনের ওপর এই রাশিয়ান ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল করা হতে পারে বলে জানাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

দেশ জুড়ে ‘ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ লিমিটেড’ নামক সংস্থা রাশিয়ান এই ভ্যাকসিনের হিউম্যান ট্রা‌য়ালের অনুমতি পেয়েছে। তাদের তরফ থেকে কলকাতায় ক্লিনিক্যাল ট্রায়াল জন্য ‘সিনিমেড লাইফ সাইন্সেস প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সংস্থার বিজনেস ডেভেলপমেন্ট হেড স্নেহেন্দু কোনার এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সাগর দত্ত হাসপাতালের এথিক্স কমিটির কাছে প্রস্তাব পাঠাচ্ছি। এথিক্স কমিটি সেই প্রস্তাবে অনুমোদন দিলে স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো হবে। স্বাস্থ্য দফতরের অনুমোদন পেলেই নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই আমরা এই রাশিয়ান ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল বা হিউম্যান ট্রায়াল শুরু করতে পারব বলে আশা করতে পারছি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026