নিউজ

সুখবর! এবার দ্বিতীয় ভ্যাকসিনে ছাড়পত্র পেল রাশিয়া

ইতিমধ্যেই রাশিয়া করোনার দ্বিতীয় ভ্যাকসিন ‘ইপিভ্যাক করোনা’ কে ছাড়পত্র দিয়েছে। দু মাস আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনার প্রথম ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ এনেছিল। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা নিজে ভ্যাকসিনটি নিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী এই ভ্যাকসিনটি ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে সংশ্লেষিত।

ক্লিনিক্যাল ট্রায়ালে ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।  এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮, ৭৪৬, ৫১৩ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৯৬, ৮৮১ জনের এবং সুস্থ হয়েছেন ২৯, ১২৬, ৭৫২ জন। তারমধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ভারতে আক্রান্ত বেড়ে ৭৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনায় ভারতে গত ২৪ ঘন্টায় ১১, ৩৬, ১৮৩ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে রোজ চিন্তা বাড়ছে আমজনতার। সব মিলিয়ে যতো দিন না করোনার ভ্যাকসিন আসছে ততোদিন আটকানো সম্ভব হবে না করোনা সংক্রমণ। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা জানিয়েছেন এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। করোনার টিকা তৈরির দৌড়ে ছিল আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশ।

গত ১১ই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক-৫’ এর ঘোষণা করেন। কিন্তু তাদের পিছনে ফেলে রাশিয়ায় বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। নিজের মেয়ের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলেও জানান পুতিন। এমনকি সেই নিয়ে নানা নেতিবাচক কথাও শোনা গিয়েছিলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026