বিনোদন

Ananya Chakraborty:বাপ্পিদার আবদারে বঙ্গতনয়া অনন্যা গাইল ‘তোমার ঘরে বসত করে কয় জনা’, মুগ্ধ হয়ে শুনল ডিস্কো ডান্সার

এবছর জি টিভিতে ‘সারেগামাপা’-র চলতি সিজনে বাঙালি প্রতিযোগীর সংখ্যা দেখার মতো। স্নিগ্ধজিৎ,কিঞ্জল, নীলাঞ্জন, দীপাঞ্জন সবচেয়ে বেশি নজর কাড়ছেন অনন্যা চক্রবর্তী । তবে এদের মধতে একতারা হাতে সর্বভারতীয় মঞ্চে বাউল গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বঙ্গ তনয়া অনন্যা। এখন এই গানের প্রতিযোগিতার

বাংলা থেকে দূরে থাকলেও বাঙালি নিজের সংস্কৃতি ভুলে থাকতে পারেননি এই সঙ্গীতশিল্পী। তাই জাতীয় মঞ্চেও বাংলা গান গেয়েই বাজিমাত করছেন বজবজের কন্যা অনন্যা চক্রবর্তী। বাংলা গানের ফোক মিউজিকেরপরিচিত মুখ অনন্যা। একতারা হাতে অনন্যার বাউল গান মুগ্ধ করেছে সকল বাঙালি সঙ্গীতপ্রেমীদের। এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছিলেন অনন্যা। এবার জাতীয় টেলিভিশনের স্টেজ কাঁপাচ্ছেন এই বাঙালি গায়িকা। রবিবার গ্ অনন্যার গান ফের মুগ্ধ করল তিন বিচারক বিশাল শেখর, শংকর মহাদেবন, আর হিমেশ রেশমিয়াদের। শুধু তিন বিচারক নয় এদিন নিজের গানে তাক লাগিয়ে দিলেন বাপ্পি লাহিড়ীকে।

এদিন এক মঞ্চে দুই বাঙালি হাজির ছিলেন, তাও আবার স্বপ্নের নগরীতে। চলতি সপ্তাহে সারেগামাপা-র মঞ্চে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। আর এদিন বাপ্পিদা-কে দেখেই প্রকাশ্যে ‘আই লাভ ইউ’ বলে বসলেন বঙ্গ তনয়া অনন্যা। আর এই দিন বাংলার এই ট্যালেন্টেড গায়িকার কন্ঠে বাংলা লোকগীতি শোনবার জন্য আবদার করে বসলেন ‘ডিস্কো কিং’। তিনি অনন্যাকে বললেন, ‘দু-লাইন বাংলা গান শুনিয়ে দে’। বাপ্পিদার অনুরোধের মান রেখে ফের একবার একতারা হাতে বাংলার মাটির গান গাইল অনন্যা। 

জনপ্রিয় বাংলা লোকগান, ‘তোমার ঘরে বসত করে কয় জনা’ গেয়ে শোনাল অনন্যা। বলা বাহুল্য নিজের গলায় এই গান গেয়ে ফের একবার সকলকে মুগ্ধ করল সারেগামাপা-র এই প্রতিবাভান প্রতিযোগী। এই মুহূর্তে বাংলা থেকে দূরে থাকলেও বাঙালি নিজের সংস্কৃতি ভুলে থাকতে পারেননি , সে কথা বারেবারে প্রমাণ করে দিচ্ছেন বজবজের এই কন্যে। বাপ্পিদা স্পেশ্যাল এপিসোডে ‘জিমি জিমি আজা আজা’ পারফর্ম করতে দেখা গিয়েছে এইদিন অনন্যাকে। অনন্যার গানের ঘরনার সঙ্গে কোনও মিল নেই বলিউডের এই গানের, তবুও এইদিন মঞ্চে সেরাটা দিয়েছেন গায়িকা। তবে জুরিদের থেকে মাত্র ৯২% নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অনন্যাকে।তবে বাপ্পি লাহিড়ির থেকে প্রশংসা পান, ‘তুমি খুব ভালো গেয়েছো। অনেক দূর তুমি এগিয়ে যাও, আরও ভালো গান করো’।  নেটনাগরিকরা ও অনন্যার গানের প্রশংসা করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026