হিন্দি ‘সারেগামাপা’ জি টিভি’র অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো যা দর্শকমহলে বিপুল জনপ্রিয়। বহু দুর দুর থেকে মানুষ আসেন এই রিয়্যালিটি শো’তে অংশগ্রহণের আশায়। আর এই শোয়ের বিচারকরা সেই সমস্ত ভালো প্রতিযোগীদের মধ্য থেকে বেছে নেন সেরাদের। ‘সারেগামাপা’ ২০২১’র গ্র্যান্ড অডিশনে এক প্রতিযোগী সঞ্জনা ভাটকে দেখা গিয়েছিল তার পাঁচ মাসে মেয়েকে নিয়ে গান গাইতে। আর আজ সে ‘সারেগামাপা’র মঞ্চের একজন গুরুত্বপূর্ণ প্রতিযোগী।
এই সিজনে ‘সারেগামাপা’র মূল বিচারকদের আসনে রয়েছেন বিশাল দাদলানি, শঙ্কর মহাদেভান, হিমেশ রেশমিয়া। শুরুর দিন থেকে সঞ্জনার গানে মুগ্ধ হয়েছেন বিচারকমন্ডলী। দিল্লির বাসিন্দা সে। নিজের স্বামীর হাত ধরেই সে এসেছিল তার স্বপ্নের মঞ্চে। একজন প্রতিযোগী হওয়ার পাশাপাশি একজন মা হিসেবেও নিজের দায়িত্ব পালন করতে ভোলেননি সঞ্জনা। এদিন সে‘আও তুমহে চাঁদ পার যায়ে’ গানটি গেয়েছিলেন, যা শুনে মুগ্ধ ছিলেন উপস্থিত সকল দর্শকরাই। এই মুহূর্তে ‘সারেগামাপা’র মঞ্চের একজন গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে প্রতি এপিসোডে তিনি নিজের গান দিয়ে মুগ্ধ করে চলেছেন সকলকে।
সেই সঞ্জনাই নিজের গানের জন্য আবারো ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘সঞ্জনা দা মিউজিক লাভার’এ নেহা কক্করের গাওয়া ‘মাহি বে’ গানটি একেবারে খালি গলায় গেয়ে শোনালেন তার দর্শকদের। যা শুনে মুগ্ধ হয়েছেন সকল নেটনাগরিকরা। ইতিমধ্যেই তার গান শুনে তাকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনদের একাংশ। তিনি এই ভিডিওটি প্রায় তিন মাস আগে বানিয়েছিলেন। তবে এই মুহূর্তে গানটি নিয়ে দর্শকদের মাঝে বেশ চর্চা চলছে। সারেগামাপার মঞ্চে তার গান শোনার পর থেকেই তার অনুরাগী হয়ে উঠেছেন অনেকেই। সঞ্জনা নিজের গান গাওয়ার এই ভিডিও শেয়ার করার পরে তা ভাইরাল না হলেও, বর্তমানে তার গানে মুগ্ধ হয়েছেন অনেকেই।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…