খেলা

প্রোটিয়াদের পরাস্ত করে বিশ্বকাপের ফাইনালে প্রবেশ অস্ট্রেলিয়ার, রবিবার ৫ বারের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামবে ভারত

গতকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অভেদ্য দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে পরাজিত করে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। যদিও চলতি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি ক্যাঙ্গারুদের। গ্রুপ পর্যায়ে টানা দুটি ম্যাচে পরাজয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে, গ্রুপ পর্যায়ে একপ্রকার অপ্রতিরোধ্য দল হিসেবে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালে পৌঁছাতেই পাল্টে গেল দুই দলের পূর্ণাঙ্গ সমীকরণ।

চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে শক্তিশালী নিউজিল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে প্রবেশ করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই নিবন্ধে আমরা আপনাদের বলি, এই নিয়ে অষ্টমবারের জন্য ওডিআই ক্রিকেটের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া।

যদি গত কালকের ম্যাচ সম্পর্কে বলি তবে প্রথমে আমরা আপনাদের বলি, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বহুমা। তবে অস্ট্রেলিয়ান পেসারদের সামনে রীতিমতো গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রানের ইনিংস খেলেন মার্করাম। মূলত, একজনের লম্বা ইংনিসের উপর ভর করে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করতে সক্ষম হয় প্রোটিয়ারা।

এদিকে, ২১৩ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে ওপেনিং যুক্তিতে দুর্দান্ত শুরু করলেও মিডির অর্ডারে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে ট্যাভিস হেডের ৬২ রানের ইনিংসের সুবাদে ৩ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। আমরা আপনাদের বলি, আগামী ১৯শে নভেম্বর গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে দু’বারের চ্যাম্পিয়ন ভারত।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026