ভাইরাল & ভিডিও

VIDEO: ‘সামি সামি’ গানের সাথে প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ এক সুন্দরীর, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন পরে না।

বর্তমান যুগে যেকোনো মানুষ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতে পারেন বহু মানুষের কাছে। কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন। সম্প্রতি এক প্রতিভাবান নৃত্যশিল্পী নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছতে পেরেছেন বহু মানুষের কাছে। আর তারই নাচের একটি ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় নেটিজেনদের একাংশের মাঝে।

গতবছরের শেষের দিকেই মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’। সেই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘সামি সামি’। সোশ্যাল মিডিয়ায় এই গান রীতিমতো ট্রেন্ডিং রয়েছে এখনো। আর সেই গানের সাথেই প্রকৃতির মাঝে খোলা আকাশের নীচে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে জয়ন্তী চক্রবর্তীকে। তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে তিনি যথেষ্ট পারদর্শী নৃত্য পরিবেশনায়। ইউটিউবে নিজের চ্যানেল ‘জে সি ওয়ার্ল্ড’ থেকেই নিজের এই নাচের ভিডিওটি শেয়ার করেছেন জয়ন্তী। তিনি প্রায়ই নিজের নাচের নানা ভিডিও শেয়ার করে থাকেন, তা তার চ্যানেলে চোখ রাখলেই স্পষ্ট হবে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় চার মাস আগে শেয়ার করা হয়েছিল। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ৯৩ লাখ ছড়িয়েছে। সাদা, লাল ও সবুজের সংমিশ্রণের একটি সাধারণ লেহেঙ্গা পরে ভিডিওটি বানাতে দেখা গিয়েছে জয়ন্তীকে। তিনি নিজের এই চ্যানেলে সব মিলিয়ে এখনো পর্যন্ত ৫২’টি নাচের ভিডিও শেয়ার করেছেন। বলাই বাহুল্য, বর্তমানে জয়ন্তী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েটর হিসেবে একজন পরিচিত মুখ।

Devparna Acharya

Recent Posts

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026