বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন পরে না।
বর্তমান যুগে মানুষ নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতে পারে বহু মানুষের কাছে। কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এক প্রতিভাবান নৃত্যশিল্পী নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছতে পেরেছেন বহু মানুষের কাছে। আর তারই নাচের একটি ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়
গতবছরের শেষের দিকেই মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’। সেই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘সামি সামি’। সোশ্যাল মিডিয়ায় এই গান রীতিমতো ট্রেন্ডিং রয়েছে এখনো। আর সেই গানের সাথে প্রকাশ্য রাস্তার উপর পূজা সামন্ত নামের এক যুবতীকে নাচতে দেখা গিয়েছে। একেবারে রশ্মিকা মন্দনার স্টাইলে শাড়ি পরেছিলেন তিনি। চোখে ছিলো সানগ্লাস। ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী একমাস আগে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ১৩ লাখ ছাড়িয়েছে। নিজের নাচের জন্য নেটিজেনদের একাংশের মাঝে প্রশংসিতও হয়েছেন তিনি।
কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…
সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…