ভাইরাল & ভিডিও

‘সামি সামি’ গানের সাথে প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ এক সুন্দরীর, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন পরে না।

বর্তমান যুগে যেকোনো মানুষ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতে পারেন বহু মানুষের কাছে। কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন। সম্প্রতি এক প্রতিভাবান নৃত্যশিল্পী নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছতে পেরেছেন বহু মানুষের কাছে। আর তারই নাচের একটি ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় নেটিজেনদের একাংশের মাঝে।

গতবছরের শেষের দিকেই মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’। সেই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘সামি সামি’। সোশ্যাল মিডিয়ায় এই গান রীতিমতো ট্রেন্ডিং রয়েছে এখনো। আর সেই গানের সাথেই প্রকৃতির মাঝে খোলা আকাশের নীচে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে জয়ন্তী চক্রবর্তীকে। তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে তিনি যথেষ্ট পারদর্শী নৃত্য পরিবেশনায়। ইউটিউবে নিজের চ্যানেল ‘জে সি ওয়ার্ল্ড’ থেকেই নিজের এই নাচের ভিডিওটি শেয়ার করেছেন জয়ন্তী। তিনি প্রায়ই নিজের নাচের নানা ভিডিও শেয়ার করে থাকেন, তা তার চ্যানেলে চোখ রাখলেই স্পষ্ট হবে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় এক মাস আগে শেয়ার করা হয়েছিল। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ৭১ লাখ ছড়িয়েছে। সাদা, লাল ও সবুজের সংমিশ্রণের একটি সাধারণ লেহেঙ্গা পরে ভিডিওটি বানাতে দেখা গিয়েছে জয়ন্তীকে। তিনি নিজের এই চ্যানেলে সব মিলিয়ে এখনো পর্যন্ত ৪৭’টি নাচের ভিডিও শেয়ার করেছেন। বলাই বাহুল্য, বর্তমানে জয়ন্তী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েটর হিসেবে একজন পরিচিত মুখ।

Devparna Acharya

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026