খেলা

Saba Karim: বিরাট-রোহিতকে চিরতরে T20 দল থেকে বাদ দেওয়া উচিত! তোলপাড় করা মন্তব্য ভারতের প্রাক্তনীর

সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারত। যে সময় ভারতীয় দলে ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা কিংবা তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এমনকি দলে ছিলেন না কে এল রাহুলের মত অভিজ্ঞ ব্যাটসম্যান তথা জসপ্রিত বুমরাহর মত বিশ্ব বিখ্যাত জোরে বোলার। তবুও শ্রীলংকার বিপক্ষে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের জন্য সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা।

এই তালিকায় সবার প্রথম যে নামটি উঠে এসেছেন তিনি হলেন ভারতের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যান সাবা করিম। তিনি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এদিন বলেন, “বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মত বয়স্ক ক্রিকেটারদের এখন টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া উচিত। কারণ, ২০২২ বিশ্বকাপে অভিজ্ঞতার ওপর নির্ভর করে জাতীয় দলে দীনেশ কার্তিককে সুযোগ দিয়ে চরম শিক্ষা নিয়েছে টিম ইন্ডিয়া। তাই যদি একান্তই ভারতীয় টি-টোয়েন্টি দলে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে রাখতে হয় তবে ২০২৩ আইপিএলে তাদের পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

ভারতের এই প্রাক্তনী আরও বলেন,”আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাকে দলে নেওয়া উচিত নয়। দীনেশ কার্তিকের থেকে শিক্ষা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ভবিষ্যতের প্ল্যানিং করা শুরু করতে হবে। যদি আসন্ন আইপিএলে এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান নিজেদের প্রমাণ করতে পারেন, তবে পরের কথা ভেবে দেখতে পারে বিসিসিআই।”

সাবা করিম আরও বলেন,”আশা করি ২০২৩ আইপিএল বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য সুখবর বয়ে নিয়ে আসবে। বিগত আইপিএলের মেগা আসরে ব্যাট হাতে রোহিত শর্মা হোক কিংবা বিরাট কোহলি, ছিলেন নিরব দর্শক। আগামী ২৭ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। লক্ষনীয় যে, বিরাট কোহলি অথবা রোহিত শর্মা সেই দলের সদস্য হতে পারবেন কিনা। আর যদি নির্বাচকরা তাদের বেছে নেন তবে নিঃসন্দেহে কয়েকজন তরুণ এবং বিধ্বংসী ক্রিকেটার বাদ পড়বে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026