তড়িৎ ঘোষ : আর মাত্র কয়েক ঘণ্টা পর ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ইডেন গার্ডেন। দুপুর ১ টায় শুরু হচ্ছে গোলাপি বলে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। আমন্ত্রিত অতিথিবৃন্দ ইডেনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি কর্তৃপক্ষ একদম চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পড়েছেন এক অভিনব ও মজাদার সমস্যায়। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অত্যন্ত কাছের বন্ধু শচীন তেন্ডুলকার দু’জনকেই দমদম এয়ারপোর্টে স্বাগত জানিয়ে ইডেনে নিয়ে আসার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এবার দুজনে যদি একই সাথে আসেন তাহলে কোনো সমস্যা নেই, নাহলে কাকে কখন আনতে যাবেন সেই চিন্তায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
গতকাল বিসিসিআই কর্তৃপক্ষ একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে সকল ভারতীয় খেলোয়াড়েরা গোলাপি বল হাতে দর্শকদের উদ্দেশ্যে বলছেন আমরা তো তৈরি গোলাপি বলে ম্যাচ খেলার জন্য আপনি তৈরি তো এই ম্যাচ দেখতে আসার জন্য। দর্শকরাও যে পুরোদমে তৈরি সে বিষয়ে আঁচ করতে পারা গিয়েছে আগেই। টিকিটের জন্য হাহাকার পড়ে গিয়েছে ময়দান জুড়ে। সবমিলিয়ে হাউসফুল ইডেন তৈরি মহারণের অপেক্ষায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…