খেলা

Arjun Tendulkar: অভিষেক ম্যাচে অর্জুনের সেঞ্চুরি দেখে আবেগাপ্লুত সারা টেন্ডুলকার, ইনস্টাগ্রামে লিখলেন এই কথা

ভারতীয় ক্রিকেটের ৩৪ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন। এদিন তিনি অভিষেক ম্যাচে পিতার রেকর্ড স্পর্শ করেছেন। অলরাউন্ডার হিসেবে ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচে শত রানের ইনিংস খেলে বিস্ময়কর এই রেকর্ড গড়েছেন তিনি। এদিন রাজস্থানের বিরুদ্ধে গোয়ার জার্সিতে ১২০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অর্জুন টেন্ডুলকারকে নিয়ে জমকালো প্রশংসায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা।

ইতিপূর্বে ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার এই কার্য করে দেখিয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় প্রথম শ্রেণির ক্রিকেটে অপরাজিত শত রানের ইনিংস খেলে এই রেকর্ড গড়েছিলেন শচীন টেন্ডুলকার। এবার সেই রেকর্ড পুনরাবৃত্তি ঘটিয়েছেন ২৩ বছর বয়সী অর্জুন টেন্ডুলকার। এদিন রাজস্থানের বিরুদ্ধে ১৭৮ বল মোকাবেলা করে প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম শত রানের ইনিংস খেলেন অর্জুন টেন্ডুলকার। ১২০ রানের এই লম্বা ইনিংসে ১৬টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি।

এদিকে অভিষেক ম্যাচে শত রানের ইনিংস খেলার পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন শচীন কন্যা সারা টেন্ডুলকার। ভাইয়ের কৃতিত্বে অতি উৎসাহিত হয়ে নিজের ইনস্টাগ্রামে বিষয়টি শেয়ার করেছেন তিনি। এদিন সারা টেন্ডুলকার নিজের ইনস্টাগ্রামে ভাইয়ের কৃতিত্বে লেখেন,” তোমার সমস্ত পরিশ্রম ধীরে ধীরে ফল পেতে শুরু করেছে। তোমার বোন হতে পেরে আমি সত্যি গর্বিত।”

অর্জুনের উদ্দেশ্যে বোনের এমন বার্তা প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, ২৩ বছর বয়সী অর্জুন টেন্ডুলকারকে বিগত দুই মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের শিবিরে ধরে রেখেছিল। তবে আসন্ন আইপিএলের আগে তাকে রিলিজ করেছে মুম্বাই শিবির। ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত সাফল্যের পর ক্রিকেটপ্রেমীরা মনে করছেন খুব শীঘ্রই অন্য দলের জার্সিতে আইপিএলে অভিষেক হতে পারে অর্জুন টেন্ডুলকারের।

Kriti Lekha Shome

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026