ক্রিকেট

ভারতকে করোনার হাত থেকে মুক্ত করতে মাঠে নামলেন শচীন, তহবিলে দিলেন ১ কোটি টাকা

ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের কারণে একেবারে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে ভারতবাসীর। এই পরিস্থিতিতে ভারতবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে মিশন অক্সিজেন। এই নতুন ক্যাম্পেইন এর উদ্দেশ্য হলো, তহবিল তৈরি করে সেই টাকায় অক্সিজেন কনসেনট্রেটর কিনে তা মানুষের কাছে পৌছে দেওয়া। মূলত দিল্লিতে এই কাজটি করা হচ্ছে।

এবারে এই মিশন অক্সিজেনের তহবিলে ১ কোটি টাকা দান করলেন জনপ্রিয় ক্রিকেট তারকা তথা ভারতের ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার। শচীন জানালেন, “করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার একেবারে বেসামাল। স্বাস্থ্য ব্যবস্থার মেরুদন্ড ভেঙ্গে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রচুর অক্সিজেন প্রয়োজন। অনেকে সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসছে দেখে ভালো লাগছে। দেখা যাচ্ছে ২৫০ এর দেশে যুবক-যুবতী এই মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন।”

নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে নিজের টাকা দানের কথা ঘোষণা করে শচীন লিখলেন, ‘যতদিন আমি খেলেছি, দেশবাসী আমাকে সাফল্য পেতে উৎসাহ দিয়েছে। এখন আমাদের সবাইকে মিলে করোনার বিরুদ্ধে লড়াই চালাতে হবে।’ তিনি আরো বললেন, “বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আসার জন্য তারা তহবিল গঠন করার চেষ্টা করছে এবং টাকা সংগ্রহ করছে। আমি ওদের সাহায্য করলাম। আমি আশা রাখছি, বিভিন্ন হাসপাতালে খুব দ্রুত এই মেশিনগুলো পৌঁছে দেওয়া হবে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026