খেলা

T20 World Cup 2022: T20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে এই ৪ দল, ভবিষ্যৎবাণী করলেন শচীন টেন্ডুলকার

অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতিমূলক ম্যাচ শেষে আগামী ২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হওয়ার পূর্বে বিরাট ভবিষ্যৎবাণী করলেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। এদিন তিনি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট দলের নাম জানিয়েছেন সংবাদ মাধ্যমে। পাশাপাশি তিনি বলেছেন, প্রত্যেকটি দলেরই সুযোগ রয়েছে সেমিফাইনাল খেলার, তবে ফেভারিট দল হিসেবে আমি এই চার দলকে বেছে নিয়েছি।

চলতি বিশ্বকাপে ভারতীয় দলের সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, অবশ্যই টিম ইন্ডিয়ার ক্ষমতা রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার। ইতিপূর্বেও ভারত পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় টুর্নামেন্ট জিতেছে। সেই দক্ষতা অবশ্যই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রয়োগ করবে ভারত। আমি একজন ভারতীয় হিসেবে সর্বদা মনে করব টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের মুকুটে যুক্ত হোক। তবে চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি শক্তিশালী দল রয়েছে যারা বিশ্বকাপের জন্য দাবীদারিত্ব পেশ করতে পারে।

এদিন শচীন টেন্ডুলকার এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি চলতি বিশ্বকাপে ভারতের পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সেমিফাইনাল খেলতে চলেছে। যদিও দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে সেমিফাইনালে ওঠার। তবে তার জন্য ধারাবাহিকতা দেখাতে হবে উভয় দলের ক্রিকেটারদের। এই মুহূর্তে ভারতীয় দলের ব্যাটিং লাইন-আফ যথেষ্ট শক্তিশালী। আমার বিশ্বাস, বোলিংয়ে পারদর্শিতা দেখাতে পারলে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের নামে যুক্ত হওয়া আশ্চর্যের বিষয় নয়।

আপনাদের জানিয়ে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার পূর্বে গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। যেখানে প্রথমে ব্যাটিং করে ভারত ১৮৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভার শেষে ১৮০ রান সংগ্রহ করে। ভারতের হয়ে মোহাম্মদ সামি ২০তম ওভারে বোলিং করতে এসে পরপর ৪ বলে ৪ উইকেট দখল করেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026