খেলা

শুভমানের শ্যালক হতে চলেছেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার, শচীন নিজেও এই সম্পর্কে খুশি

সচিন টেন্ডুলকারকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেট দুনিয়ার ঈশ্বর তিনি। দেশের হয়ে ১০০ টা সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। ক্রিকেট দুনিয়ায় তার অবদান রয়েছে অনেক। অবশ্য সেকথা আর আলাদাভাবে না বললেও চলবে। খেলা থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। ভারতীয় দলের পর বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত রয়েছেন ক্রিকেট ঈশ্বর। তবে এই মুহূর্তে মিডিয়ার সূত্রে একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন সচিন টেন্ডুলকার।

মিডিয়ার পাতায় চর্চায় থাকতে কোন কারণ লাগে না ক্রিকেট ঈশ্বরের। প্রায়ই কারণে অকারণে মিডিয়ার নজর কাড়েন তিনি। বর্তমান ক্রিকেট জগৎ-এর অন্যতম পরিচিত নাম শুভমান গিল। খুব সম্প্রতি তার প্রসঙ্গেই নিজের করা একটি মন্তব্যের সূত্র ধরেই চর্চার আলোয় রয়েছেন সচিন। আর সেই নিয়েই এখন মিডিয়ার পাতায় জল্পনা চলছে।

এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলছে। আর শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে জড়িয়ে রয়েছেন সচিন। তবে সাম্প্রতিক একটি খেলায় সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন শুভমান। এদিন তার সেঞ্চুরির জন্যই আরসিবিকে হারিয়ে প্লে-অফে পৌঁছেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই কারণবশতই মিডিয়ার সামনে শুভমানের মন খোলা প্রশংসা করেছিলেন ক্রিকেট ঈশ্বর। এমনকি শোনা গিয়েছে, এর জন্য মিষ্টি বিতরণও করেছিলেন তিনি। আর এখন সেই নিয়েই একাংশের মাঝে চলছে তুমুল জল্পনা।

সচিন কন্যা সারা টেন্ডুলকারের পরিচয় আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। ছোট থেকে সচিন কন্যা হিসেবেই তাকে চেনেন সকলে। তবে বর্তমানে মডেলিং দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন সারা। আর সেই নিয়েও মিডিয়ার পাতায় কম চর্চা নেই। তবে তার সাথে শুভমান গিলের নাম শোনা যাচ্ছে বিগত বেশ কিছু সময় ধরেই। অবশ্য সেই খবরে এখনো পর্যন্ত সীলমোহর দেননি কেউই। তবে সাম্প্রতিক সময়ে এই তরুণ ক্রিকেটারের প্রশংসা করে সারা-শুভমানের সম্পর্কের জল্পনাকেই বাড়িয়ে দিয়েছেন খোদ ক্রিকেট ঈশ্বর। খুব সম্ভবত একজন তরুণ ক্রিকেটারকে উৎসাহিত করার উদ্দেশ্যেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সচিন। তবে সেকথা মানতে নারাজ অনেকেই। বেশিরভাগেরই মত, সচিন কন্যা সারার সাথেই সম্পর্কে জড়িয়েছেন শুভমান। আপাতত, সেই প্রসঙ্গ নিয়েই একাংশের মাঝে চর্চা তুঙ্গে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026