ভাইরাল & ভিডিও

খোলা আকাশের নীচে বাদশা’র গানে দুর্দান্ত নাচ এক যুবতীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বর্তমানে নেটমাধ্যম মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেকোনো মানুষের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখন প্রায়ই সকলে নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনতে চান।

প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম রয়েছে মানুষের সামনে, যার মাধ্যমে তারা বিভিন্নভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হন।

সাম্প্রতিক যুগে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে পেরেছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ার মাধ্যমে তাদের পরিচিতি এসেছে অনেকের মধ্যে। সম্প্রতি তেমনি একটি তরুণ যুবতী মেয়ের নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় সহেলি রুদ্র নামের মেয়েটি নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করেন। তিনি প্রতিদিন বিভিন্ন গানের সাথে নিজের নাচের ভিডিও শেয়ার করেন নেটদুনিয়ায়, যা নিমেষের মধ্যে ভাইরাল হয় বহু মানুষের মধ্যে। ইনস্টাগ্রামে সে রীতিমত একজন স্টার। তার শেয়ার করা রিল ভিডিওর সবকটি পছন্দ করেন নেটিজেনরা। তার বানানো ভিডিওগুলির একটি বিশেষত্ব হলো তিনি শহরের যে কোন জায়গায়, যেকোনো রকম পরিস্থিতিতে নেচে আশেপাশের সমস্ত লোকজনকে তাক লাগিয়ে দেন।

সম্প্রতি বলিউডের বাদশার গান ‘যুগ্নু’তে শিয়ালদা স্টেশনের সামনে একরাশ লোকের মাঝে নেচে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। তিনি এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করার পর থেকেই তা ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। এই ভিডিওটি শ্যুট করার সময়ে এই যুবতীর পরনে ছিল হলুদ রঙের ক্রপ টপ এবং নীল রঙের জিন্স। করোনার বিধিনিয়ম মেনে মুখে পড়েছিলেন মাস্কও। এমনকি তার এই ভিডিও দেখে বেশ পছন্দ করেছেন তার অনুরাগীরাও। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়াতে তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়, তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026