বিনোদন

৮০০ কোটি টাকা দিয়ে পতৌদি রাজপ্রাসাদ পুনরুদ্ধার করলেন সাইফ আলি খান

পৈতৃকসম্পত্তি কে হাতছাড়া করতে চায় বলুন তো? সম্পত্তির পরিমান ও মূল্য যাই হোক না কেন এর উপর অধিকার বরাবর থাকে প্রতিটা প্রজন্মের। এক্ষেত্রেও কোন আলাদা কিছু নয়, তাই এবারে বলিউডের অভিনেতা সাইফ আলি খান ৮০০ কোটি টাকা মূল্য চোকালেন তাঁর পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। ‘পতৌদি রাজপ্রাসাদ’ পৈতৃক সম্পত্তি হলে তার জন্য ৮০০ কোটি টাকা কেন দিতে হচ্ছে?

মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পর নীমরানা হোটেল চেনের মালিকরা তা লিজে নেন। বাবা মনসুর আলি খান পতৌদির মৃত্যুর সময় একটি হোটেল কোম্পানিকে লিজে দেওয়া ছিল পতৌদি রাজপ্রাসাদ। এবারে এই রাজপ্রসাদ ফিরে পাওয়ার জন্য গুনে গুনে ৮০০ কোটি টাকা দিতে হয় সাইফ আলি খানকে। সংশ্লিষ্ট গ্রুপের কাছে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত লিজে দেওয়া ছিল পতৌদি রাজপ্রাসাদ। এবারে সেই প্রাসাদ সম্পূর্ণ ভাবে নিজের করে নিলেন সাইফ আলি খান। বর্তমানে, করিনা কাপুর খান, তৈমুর ও সাইফ তিনজনেই অবসর সময় কাটাচ্ছেন এখানে।

জানতে চান কেমন এই রাজপ্রাসাদ? প্রায় ১০ একর জমিতে তৈরি হয়েছে পতৌদি রাজপ্রাসাদ। যেখানে রয়েছে ১৫০টি বড় বড় ঘর, ৭টি শোয়ার ঘর, এবং ৭টি হলঘর। আছে ৭টি বিলিয়ার্ড খেলার ঘরও। এই রাজপ্রাসাদেই বহু হিন্দি সিনেমার শ্যুটিং হয়েছে। ‘বীর জারা’, ‘মঙ্গল পান্ডে’, ‘মেরে ব্রাদার কি দুলহান’-সহ একাধিক সিনেমার শ্যুটিং করা হয়েছে পতৌদিদের এই রাজপ্রাসাদে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026