বিনোদন

বছর ১৪ আগে রানী মুখার্জীকে জোর করেই বাজেভাবে চুম্বন দিয়েছিলেন সাইফ আলি খান

বলিউডে বড়পর্দার জনপ্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম সেরা অনস্ক্রিন জুটি হল রানী মুখার্জ্জী ও সাইফ আলি খান। বড়পর্দায় তাদের রসায়ন বেশ পছন্দ ছিল দর্শকদেরও। তারা একসাথে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। ‘হাম তুম’, ‘তারা রাম পাম’, ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’এর মত একাধিক ছবিতে অভিনয় করেছেন এই জুটি। গতবছরের শেষেই ‘বান্টি অর বাবলি ২’তে আবারো একইসাথে দেখা মিলেছে তাদের। এই ছবির প্রোমোশনের সময় একটি ইউটিউব চ্যানেলে এসে কথা বলার সময় ‘হাম তুম’ ছবির কথা উঠে আসতেই জানা গিয়েছে সাইফ আলি খান ছবিতে রীতিমতো জোর করেই চুম্বন করেছিলেন রানী মুখার্জ্জীকে। তিনি একেবারেই রাজি ছিলেন না এতে।

এই জুটির অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘হাম তুম’। এই ছবিতে চুমুর দৃশ্য করতে একেবারেই রাজি ছিলেন না তিনি। সেকথা জানিয়েছিলেন সাইফ আলি খানকে। কিন্তু তিনি অভিনেত্রীর কথা মেনে নিতে রাজি হননি তিনি। তিনি ওই দৃশ্য করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাকে। শুটিং ফ্লোরে এসে অভিনেত্রী তাকে মিষ্টি কথায় বলেছিলেন তিনি যেন ডিরেক্টরকে বলে দেন তিনি এই দৃশ্য করতে চান না। অনেক চেষ্টা করেও অভিনেতাকে রাজি করাতে পারেননি রানী। তবে তিনিও অভিনেত্রীকে সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি কাউকে কিছু বলতে পারবেন না। কারণ তার এই দৃশ্য করতে কোন অসুবিধা নেই।

এরপরই রানী মুখার্জ্জী বলে ওঠেন, ‘হাম তুম’ তাদের অনস্ক্রিন কেমিস্ট্রির দিক দিয়ে দেখতে গেলে সবথেকে জনপ্রিয় ছবি হলেও এই ছবিতে যে চুমুর দৃশ্য ছিল তা করতে তিনি একেবারেই স্বচ্ছন্দ বোধ করেননি, যার জন্য সেটি পৃথিবীর সবথেকে বাজে চুমুর দৃশ্য হয়ে রয়ে গিয়েছে। এই কথার সূত্র টেনেই অভিনেতা জানান রানী মুখার্জ্জী যেহেতু স্বচ্ছন্দ বোধ করছিলেন না, সেক্ষেত্রে তারও অস্বস্তি হচ্ছিল দৃশ্যটি করার সময় তাই ভালোভাবে হয়নি সেটি, তা নিজেরাই স্বীকার করেছেন। ‘বান্টি অর বাবলি ২’এর প্রচারে এসেই এই দুই তারকা ১৪ বছর আগেকার স্মৃতিচারণায় মেতেছিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026