ক্রমশ সময় এগিয়ে আসছে। খুব তাড়াতাড়ি পৃথিবীর আলো দেখতে চলেছে পতৌদি বংশের চতুর্থ বংশধর ও সইফ আলি খান (saif Ali khan) এবং করিনা কপূর খান (kareena Kapoor khan)- এর দ্বিতীয় সন্তান। সম্প্রতি একটি ম্যাগাজিনের ফটোশুটের সময় সাক্ষাৎকার দিয়েছেন সইফ। সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, আগামী সপ্তাহেই হাসপাতালে ভর্তি হবেন করিনা। ফলে এই মুহূর্তে তিনি সমস্ত শুটিং পোস্টপন করে করিনার সঙ্গেই সময় কাটাচ্ছেন। চতুর্থ বার বাবা হতে যাওয়া সইফ জানিয়েছেন, তাঁর কাছে তাঁর প্রত্যেক সন্তান স্পেশ্যাল। তৈমুরের জন্ম তাঁকে অনেক পরিণত করেছে বলে জানিয়েছেন সইফ। সন্তানের জন্মের পর পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে সইফ শুরু করবেন ‘আদিপুরুষ’-এর শুটিং। এই ফিল্মে ‘লঙ্কেশ’ রাবণের ভূমিকায় অভিনয় করছেন সইফ। সইফ ছাড়াও ‘আদিপুরুষ’-এ অভিনয় করছেন প্রভাস (prabhas)। কিছুদিন আগে মাতৃত্বকালীন যোগার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করিনা। ছবিগুলিতে করিনার পরনে জিমের আউটফিট ছিল। যোগাসনের সময় করিনা বেবি বাম্পের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছেন। ছবিগুলি শেয়ার করে করিনা লিখেছেন, যোগা মানসিক শান্তি এনে দেয়। চলতি বছরের জানুয়ারি মাসেই বান্দ্রার ‘সদগুরু স্মরণ’ নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস শুরু করেছেন সইফ, করিনা ও তাঁদের প্রথম সন্তান তৈমুর (taimur)। তাঁদের নতুন অ্যাপার্টমেন্টের বাইরে ক্যামেরাবন্দি হয়েছিলেন করিনা। গাঢ় নীল রঙের প্যান্ট ও ধূসর টপে ‘উড বি মম’ করিনার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।
কিছু দিন আগে দিদি করিশমা কাপুর(karishma kapoor)- এর সঙ্গে ফটোশুট করেছেন করিনা। এবার রেডিও মিরচির একটি অনুষ্ঠানে কালচে নীল রঙের বডি হাগিং ড্রেসে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুললেন করিনা। মাতৃত্বের সৌন্দর্যে অনন্যা লাগছিল করিনাকে। তারও কিছু দিন আগে তিনি তাঁর বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। গোলাপি রঙের ওয়ার্কআউট ড্রেসে করিনার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ অবশ্য করিনাকে ট্রোল করতে ছাড়েননি। অনেকেই তাঁর ধর্ম নিয়ে কটুক্তি করেছেন। এমনকি অনেকে তাঁকে অ্যাবরশন করার কথা বলতেও ছাড়েননি। নেটিজেনদের অনেকেই হয়তো ভুলে যান দিনের শেষে একজন সেলিব্রিটি কিন্তু আদতে একটি রক্তমাংসের মানুষ। তাঁরা হয়তো এই ধরনের নেতিবাচক মন্তব্যের কোন প্রতিক্রিয়া দেন না। কারণ সমাজ সেলিব্রিটিদের বিশেষ চোখে দেখে। এই লক্ষ্মণরেখা তাঁদের ইমোশনকে সর্বসমক্ষে প্রকাশ করতে দেয় না। করিনা একজন হবু মা। একজন মা-কে এই ধরনের কটুক্তি করা অমানবিকতার পরিচয় দেয়।দিওয়ালির আগে করিনা ও তৈমুর হিমাচল প্রদেশের ধরমশালায় গিয়েছিলেন সইফ আলি খান-এর কাছে। ধরমশালায় চলছে সইফ অভিনীত ‘ভুত পুলিশ ‘ ফিল্মের শুটিং। সইফ যখন শুটিং করতে ব্যস্ত থাকেন তখন করিনা তৈমুরকে নিয়ে বেরিয়ে পড়েন হিমাচল প্রদেশের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে কিছু সময় কাটাতে। সম্প্রতি করিনা তৈমুরকে নিয়ে গিয়েছিলেন ধরমশালার ধর্মাকোটে মৃৎশিল্পীদের ডেরায়। মৃৎশিল্পীদের ডেরায় গিয়ে কিভাবে মৃৎপাত্র তৈরী হয়, তা পুত্র তৈমুরকে শেখালেন মা করিনা। তৈমুরও মাটির পাত্র বানাতে খুব আনন্দ পেয়েছে অন্তঃসত্ত্বা করিনা কপূর আপাতত কোনো অভিনয় বা মডেলিং-এর কাজ করছেন না। তবে লকডাউনের কারণে যে কাজগুলি বাকি ছিল, সেগুলির শুটিং তিনি শেষ করেছেন। কোন দৃশ্যে তাঁর বেবি বাষ্প বোঝা যাবে না। উন্নত এডিটিং প্রযুক্তির ব্যবহার করে তাঁর বেবি বাম্পকে রিমুভ করে দেওয়া হয়েছে। আপাতত পরিবার ও তাঁর বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন করিনা। তবে এর মধ্যেও করিনা ও সইফের পুত্রসন্তান তৈমুরকে নিয়ে ক্রমবর্ধমান জনপ্রিয়তা ভাবিত করছে পতৌদি পরিবারকে। এই মুহূর্তে সইফ ও করিনার ভাবী সন্তানকে নিয়েও চিন্তিত তাঁরা।
তৈমুর জন্মগত ভাবে স্টারকিড হলেও তার পরিবার পছন্দ করেন না, তৈমুরের উপর পাপারাৎজির নজর থাকুক। কিছুদিন আগেই করিনা কপূর খানের টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসে তৈমুরের ঠাকুমা অভিনেত্রী শর্মিলা ঠাকুর ((sharmila tagore) বলেছিলেন, তিনি চান বিরাট কোহলি (virat kohli)ও অনুষ্কা শর্মা(Anushka sharma)- র সন্তান তাড়াতাড়ি পৃথিবীতে আসুক। তাহলে অন্ততঃ তৈমুরের উপর পাপারাৎজির নজর কিছুটা কমবে। শর্মিলার কথায় সম্মতি জানিয়েছেন করিনাও। কিন্তু বিরাট-অনুষ্কার কন্যাসন্তান ভামিকা (vamika)- র জন্মের পরেও তৈমুরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। পতৌদি পরিবার চান, তৈমুর একটি সাধারণ শিশুর মতোই বেড়ে উঠুক। পাপারাৎজির ক্যামেরা তার শৈশবকে বিঘ্নিত করছে বলে মনে করেন তাঁরা।
The Ton may still be buzzing over Bridgerton season 4, but fans are already speculating…
Tampa Bay Buccaneers wide receiver Tez Johnson is facing intense public scrutiny after his ex-fiancée,…
The knives are out at the box office as Paramount’s Scream 7 slashes into theaters…
The season opens with King Kong storming an Apex Cybernetics camp on Skull Island. The…
— Andy Cohen, Bravo’s Real Housewives producer and reunion host, offered a heartfelt tribute to…
Key Points Apple is expected to unveil a refreshed MacBook Air alongside its low-cost MacBook…