পলিটিক্স

টার্গেট দিল্লি, তৃণমূলে যোগ দিলেন প্রখ্যাত সমাজকর্মী সাকেত গোখলে

এবারে দিল্লির মাটিতেও শক্তি বৃদ্ধি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজকে আনুষ্ঠানিকভাবে সমাজকর্মি সাকেত গোখলে যোগ দিলেন তৃণমূলে। প্রথম থেকেই একজন বিজেপি বিরোধী হিসেবে পরিচিত সাকেত। তিনি এবারে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছেন। তাই এবারে এই যোগাযোগ নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। বিশেষজ্ঞরা মনে করছেন এই আরটিআই কর্মীর যোগদানের পরে তৃণমূল কংগ্রেস দিল্লির মাটিতে আরো বেশি শক্তিশালী হয়ে।

এই আরটিআই কর্মী তৃণমূলে যোগদান এর পর জানিয়েছেন, “সংসদে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম বিরোধীদল। মোদি বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় কয়েকটি মুখের মধ্যে একজন। যেভাবেমমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে থেকে লড়াই করতে পারেন সেটা আমার অত্যন্ত ভালো লাগে। সেটাই আমার প্রয়োজন। মমতা বন্দোপাধ্যায়ের অনমনীয় মানসিকতায় অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, সাকেত কিছুদিন আগে একটি আরটিআই করেছিলেন, যার নিরিখে জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। সাধারণত আর টি আই করার জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় এবং মোদি বিরোধী মুখ হিসেবে তিনি অনেকের কাছে একজন আইকন। এরকম একজন সমাজকর্মী যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে দলটি আরো বেশি সমৃদ্ধ হবে বলে মনে করছেন অনেকে।

গতবছরের বিধানসভা ভোটে বিজেপিকে রুখে দেওয়ার পর থেকেই তৃনমূলের পরে টার্গেট জাতীয় রাজনীতিতে বিজেপিকে রুখে দেওয়া। বিজেপি থেকে বেশ কিছু নেতা তৃণমূলে ইতিমধ্যেই চলে এসেছেন। আর আজকে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন সমাজকর্মী সাকেত গোখলে। তাকে তৃণমূলে বরণ করে নিলেন ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায় এবং যশবন্ত সিনহা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026