খেলা

Sakhib Al Hasan: টেস্ট সিরিজ হেরে সপরিবারে পিকনিক করছেন সাকিব আল হাসান, ছবি ভাইরাল

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লিটন কুমার দাসের নেতৃত্বে সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকতেও বাংলাদেশের এমন করুন পরিণতি মেনে নিতে পারছে না সেদেশের ক্রিকেট ভক্তরা। এরই মধ্যে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমন কাজ করে বসলেন যা বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আসলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেই পুরো পরিবার নিয়ে পিকনিক করছেন সাকিব আল হাসান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। দেখতে না দেখতে সাকিব পরিবারের সেই ছবি ভাইরাল হয়েছে গণমাধ্যমে। সেখানে সাকিব আল হাসানকে মোটরসাইকেলে ছেলে আইজাকে নিয়ে বসে থাকতে দেখা গেছে। অন্য আরেক ছবিতে শিশিরকে দেখা গেছে মাংস রান্না করতে। এছাড়াও একটি ছবিতে সাকিবকে চুলোয় জ্বালানি কাঠ ঠেলে দিয়ে সাহায্য করতেও দেখা গেছে।

সপরিবারে নিজের পৈত্রিক ভিটায় পিকনিকের এই দৃশ্য ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাকিবের স্ত্রী শিশির। সাকিবপত্নী এই ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “মাংস রান্নাটা তিনিই করে থাকেন। তিনি লিখেছেন, যখন শ্বশুর বাড়িতে থাকি তখন পিকনিকে আমিই গরুর মাংস রান্না করি।”

এদিকে টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও আইপিএল খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশী এই অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্স তাকে ১.৫ কোটি টাকায় শিবিরে অন্তর্ভুক্ত করেছে। পাশাপাশি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাস সুযোগ পেয়েছেন আইপিএল খেলার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026