ভাইরাল & ভিডিও

VIRAL: ‘সাকি সাকি’ গানে ক্লাসের মধ্যে এক ছাত্রের সাথে তুমুল নাচ সুন্দরী শিক্ষিকার

নেটদুনিয়ায় প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাইরাল হচ্ছে। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে তা ভাইরাল হবেই। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া সাধারণ থেকে তারকা সকলের কাছেই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে। তবে নেটদুনিয়ার পাতায় এমন অনেক কিছুই ভাইরাল হতে দেখা যায়, যা দেখে রীতিমতো মেজাজ হারান নেটপাড়ার মানুষজন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সম্প্রতি ইউটিউবের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে স্কুলের একটি ক্লাসরুমের মধ্যে সেই স্কুলেরই একজন শিক্ষিকা বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম নম্বর ‘সাকি সাকি’ গানের সাথে জমিয়ে নাচ পরিবেশন করেছেন। সম্ভবত স্কুলেরই কোন এক অনুষ্ঠানে এমন ঘটনা ঘটিয়েছিলেন এই শিক্ষিকা। তাকে সঙ্গ দিতে দেখা গিয়েছে সেই স্কুলেরই একজন ছাত্রকে। রীতিমতো সকলের সামনেই তুমুল নেচেছেন তারা। ঐ ক্লাসরুমে উপস্থিত ছিলেন আরো দুজন শিক্ষিকা। ছাত্র-ছাত্রীদের মধ্যেই কেউ একজন এমন দৃশ্য চোখের সামনে দেখে তা ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওটি প্রায় একবছর আগে শেয়ার করা হয়েছিল নেটদুনিয়ায়। শেয়ার করার সাথে সাথেই নেটিজেনদের একাংশের মধ্যে এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল, আর তারপর থেকেই কিছু অপ্রীতিকর মন্তব্য লক্ষ্য করা গেছে ঐ ভিডিওর কমেন্টবক্সে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ এই ভিডিওটি দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। কেউ কেউ স্পষ্ট মন্তব্য করেছেন, একজন শিক্ষিকা হয়ে তার এমন কাজ করা কখনই উচিৎ হয়নি। আবার কেউ কেউ লিখেছেন তিনি যদি একজন শিক্ষিকা হয়ে এমন কাজ করেন তাহলে তার কাছ থেকে ছাত্র-ছাত্রীরা কি শিখবে! আবার কেউ কেউ সরাসরি নিন্দা করেছেন তার। তবে এই ঘটনার জন্য ঐ নির্দিষ্ট স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ঐ শিক্ষিকার বিরুদ্ধে কোনোরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026