খেলা

ক্রিকেট ছেড়ে অন্য খেলায় মত্ত ধোনি, ফাঁস করলেন স্ত্রী সাক্ষী

মিস্টার কুল এর প্রসঙ্গে আলোচনা হবে না তা কি কখন হতে পারে? ক্রিকেট থেকে অবসরের পরেও আজও সমভাবে আলোচনায় থাকেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই প্রাক্তন অধিনায়ক শান্ত মস্তিষ্কের জন্য প্রায় পরাজিত হওয়া ম্যাচ থেকে দলকে বারবার জয়লাভ করিয়েছেন। এজন্য অবসরের এতদিন পরেও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে আজও ধোনির অবস্থান ঠিক আগেরই মতোই। ধোনি পত্নী সাক্ষী আবার তার একটি ভিডিও ক্রিকেটপ্রেমীদের সামনে নিয়ে এসেছেন।

এর আগেও ধোনিকে বারবার PUBG খেলতে দেখা গিয়েছে। করোনাকালীন পরিস্থিতিতে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় মহেন্দ্র সিং ধোনি বাড়িতে অবস্থান করছেন। এই সময়টি তিনি তার কন্যা ও স্ত্রীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তারমধ্যে শান্ত মস্তিষ্কের ক্যাপ্টেন কুল ফিরছেন তার PUBG খেলায়। সাক্ষী এক টুইট বার্তায় বলেন, এখন ধোনি বিছানায় শুয়েও PUBG খেলে যাচ্ছেন। যখনই সময় পাচ্ছেন তখনই PUBG খেলায় মেতে উঠছেন মহেন্দ্র সিং ধোনি।

বহু আলোচিত সমালোচিত PUBG গেম সম্পর্কে সবার ধারনা- এটি মানুষকে অত্যন্ত আকর্ষণ করতে পারে এমন একটি গেম। মানুষকে মোবাইল ফোনে আবদ্ধ করে রাখে এই PUBG। অবসরপ্রাপ্ত ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ও যেন এই খেলায় আবদ্ধ হয়ে পড়েছেন এমনই মন্তব্য সাক্ষীর। চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলার সময় ধোনি PUBG খেলা বন্ধ করেছিলেন। কিন্তু বর্তমানে ঘরে অবসর জীবনে তিনি আবার PUBG খেলা শুরু করেছেন। এটি যেন তার চিরাচরিত স্বভাব বিরুদ্ধ। এখন ক্যাপ্টেন কুল এই অতিমারি সময়ে কিভাবে নিজেকে ব্যস্ত রাখেন সেটাই দেখার বিষয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026