8th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য সুখবর, অষ্টম বেতন কমিশনের প্রস্তাবে বেতন-DA বৃদ্ধি

দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী অষ্টম বেতন কমিশন গঠনের অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রে নতুন সরকার গঠনের পর ফের একবার আশার আলো দেখা দিয়েছে। এখনও পর্যন্ত যে ধাঁচ রয়েছে, তাতে প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে থাকে কেন্দ্রীয় সরকার।

সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছে ২০১৬ সালে

ভারতে প্রথম বেতন কমিশন স্থাপিত হয় ১৯৪৬ সালের জানুয়ারি মাসে। সর্বশেষ সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছে ২০১৬ সালের জানুয়ারি মাসে। একই সময়ে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকার নির্ণায়ক পদক্ষেপ নিতে পারে

অষ্টম বেতন কমিশন গঠন ও রূপায়ণের বিষয়ে ভারত সরকার এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। গত বছর ডিসেম্বরে সরকার জানিয়েছিল, অষ্টম বেতন কমিশন গঠনের কোনও পরিকল্পনা নেই। এখন সাধারণ নির্বাচন শেষ হওয়ার পর প্রচন্ড সম্ভাবনা সম্ভাবনা রয়েছে যে সরকার কমিশন গঠনের দিকে কোনো নির্ণায়ক পদক্ষেপ নিতে পারে। একবার বেতন কমিশন গঠন হয়ে গেলে কমিশনের সুপারিশ জমা দিতে সাধারণত ১২-১৮ মাস লেগে যায়। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে উপকৃত হবেন ৪৯ লক্ষ সরকারি কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।

বেসিক পে ১৮ হাজার টাকা

আশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সাথে বেতনও সংশোধন করা হবে। সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক পে ১৮ হাজার টাকা হওয়ায় ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ালে তাঁদের বেসিক পে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার টাকা। অন্য দিকে ফিটমেন্ট ফ্যাক্টর একটি মূল সূত্র যা অষ্টম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের বেতন ও বেতন ম্যাট্রিক্স বের করতে সহায়তা করে। অষ্টম বেতন কমিশনের পর সংশোধিত বেতনক্রম এবং অবসরকালীন সুবিধা সহ আরও অনেক সুবিধা পাওয়া যাবে। অষ্টম বেতন কমিশনের সুবিধা ও প্রভাব সরকারি কর্মচারী ছাড়াও সামরিক কর্মী ও পেনশনভোগীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

Saikat Sarkar

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026