নিউজ

PAN Card ও Aadhaar Card লিঙ্ক না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কি বেতন? দেরি হওয়ার আগে জেনে নিন

ভারতীয়দের কাছে বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড দুটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। বলে যেতে পারে আজকাল এই দুটি কার্ড আইডি কার্ড হিসেবে ব্যবহার করা যায়। তবে কিছু মাস আগে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে জানিয়েছিল যে এবার প্রত্যেক ভারতবাসীকে তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। এই লিংক করার জন্য দীর্ঘদিন সময় দেওয়া হয়েছিল এবং আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। এই সময়সীমা পার হয়ে যাওয়ার পর ১ লা জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান কার্ড। কিন্তু এবার প্রশ্ন যাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদের বেতন কি জমা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে?

আপনাদের জানিয়ে রাখি আয়কর দপ্তর অনুযায়ী যাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদের প্যান কার্ড নেই বলেই ধরে নেওয়া হবে। নিষ্ক্রিয় প্যান কার্ড দিয়ে ব্যাংকিং সংক্রান্ত যেকোনো কাজ করা যাবে না। তাহলে যাদের বর্তমানে আধার কার্ডের সাথে লিংক না করার জন্য প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদের কি ব্যাংক অ্যাকাউন্টে মাসিক বেতন আসা বন্ধ হয়ে গিয়েছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইন্টারনেট মহলে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আপনার প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে গিয়েও থাকে তাহলেও আপনার মাসিক বেতন আসতে কোনো সমস্যা হবে না। বেতন পরিশোধ এবং টিডিএস কাটা অব্যাহত থাকবে। ব্যাঙ্কগুলি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের ক্রেডিট ব্লক করে না। তবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন পেতে বিলম্ব হতে পারে। বেতন প্রকাশ করার জন্য নিয়োগকর্তাদের সাধারণত একটি বৈধ PAN প্রয়োজন এবং যদি PAN নিষ্ক্রিয় হয় তবে এটি জটিলতার কারণ হতে পারে। তবে নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ব্যাঙ্ক এফডিতে বিনিয়োগ ইত্যাদির জন্য ব্যবহার করা যাবে না। তাই জীবন জটিল না করতে চাইলে এখনই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করে নিন।

Nirajana Nag

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026