এক মাসে বিক্রি দুই লাখের বেশি, দেখে নিন এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় ১০টি স্কুটার কোনগুলি

ভারতের বাজারে এখন চলছে স্কুটারের একটা বিশাল জনপ্রিয়তা। এখন ভারতের বাজারে স্কুটারের রীতিমতো মেলা বলা যেতে পারে। তবে এই সমস্ত স্কুটারের ভিড়েও সবথেকে বেশি জনপ্রিয় যে স্কুটার সেটা হলো Honda Activa। এই স্কুটার এখন ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটার। প্রতি মাসে এই স্কুটারের বিক্রির পরিসংখ্যান থেকে এই বিষয়টা একেবারেই স্পষ্ট হয়ে যায়। একইভাবে নভেম্বর মাসে এই স্কুটারের বিক্রি সবথেকে বেশি ছিল ভারতে। এই মাসে এই স্কুটারের ১,৯৬,০৫৫ ইউনিট বিক্রি হয়েছে। সেই পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে ২০২২ সালের একই সময়ের তুলনায় এই বিক্রি ১১.৯৮ শতাংশ বেশি।

এই তালিকায় দ্বিতীয় স্কুটার হলো TVS JUPITER। নভেম্বর মাসে এই স্কুটারটির মোট ৭২,৮৫৯টি ইউনিট বিক্রি হয়েছে। তবে, আগের বছর ওই সময়ে এই স্কুটারের ৪৭,৪২২ ইউনিট বিক্রি হয়েছিল। ফলে, এবারে ৫৩.৬৪% বিক্রি বেড়েছে এই স্কুটারের। এই তালিকায় তৃতীয় স্থানে আছে সুজুকি কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটার Suzuki Access। SUZUKI গত মাসে স্কুটারটির ৫২,৫১২ ইউনিট বিক্রি করতে পেরেছিল, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি বলা চলে।

এই তালিকায় ৩০,৩৯৬ ইউনিট নিয়ে ৪ নম্বর স্থানে আছে TVS Ntorq। খুব অদ্ভুতভাবে সবাইকে চমকে দিয়ে এই তালিকার ৫ নম্বর স্থানে রয়েছে একটি ইলেকট্রিক স্কুটার। এই তালিকায় ৫ নম্বর স্থানে আছে Ola কোম্পানির Ola S1। গত মাসে এই সিরিজের ২৯,৮০৮টি মডেল বিক্রি হয়েছে। ২০২২-এর নভেম্বরের তুলনায় এই সংখ্যাটা ৮১.৯২% বেশি। তালিকায় ৬ নম্বরে আছে Honda Dio। নভেম্বর মাসে স্কুটারটির মোট ২৩,৯৭৯ ইউনিট বিক্রি করতে পেরেছে হোন্ডা। আগের বছরের তুলনায় সংখ্যাটা ৪৮.৯২% বেড়েছে।

এছাড়াও, সপ্তম স্থানে রয়েছে Hero Pleasure। নভেম্বরে এই স্কুটারটির ২২,৭৫২ ইউনিট বিক্রি হয়েছে। অষ্টম স্থানে রয়েছে আবার একটি ইলেকট্রিক স্কুটার, TVS iQube। গত মাসে ১৬৭০২ বেশি ইউনিট বিক্রি হয়েছে এই ইলেকট্রিক স্কুটার। নবম স্থানে রয়েছে ১২,৯৪১ ইউনিট বিক্রি হওয়া Suzuki Burgman। আর তালিকা শেষ অর্থাৎ দশ নম্বর স্থান দখল করেছে Hero Destini। নভেম্বরে এই স্কুটারটির ১২,৭৫৬টি ইউনিট বিক্রি হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026