ভাইরাল & ভিডিও

মজার নামে জামাই আর শ্যালিকা যা করলো, দেখে অবাক হলেন বধূ

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই তারা এই সোশ্যাল মিডিয়াতেই কাটিয়ে থাকেন। আর এই নেটদুনিয়া তার নেটজনতাকে কখনই নিরাশ করে না। সেও প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে। তবে ভাইরাল হওয়া সব ঝলক দৃষ্টি আকর্ষণ করতে পারেনা। কিন্তু এমন বেশ কিছু ঝলক থাকে, যা দেখে কর্মব্যস্ততার মাঝেও হাসতে থাকেন সাধারণ নেটনাগরিক। বলাই বাহুল্য, সেইসমস্ত ঝলক মানুষের মন ভালো করে দেয়। সম্প্রতি তেমনি একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে।

বিয়ে জীবনের একটা বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলেই অনেক ভেবেচিন্তেই নেন। তবে এই বিয়েকে কেন্দ্র করেই সকলে অনেক মজা করেন। আয়োজন করেন অনেক ঘরোয়া অনুষ্ঠানের। তবে এর পাশাপাশি বিয়ের দিন নতুন বরের সাথে খুনসুটি করতে ছাড়েন না কেউই। বিশেষ করে জামাইবাবুর সাথে শালিদের মজা করার ব্যাপারটা একেবারেই অন্য। সম্প্রতি তেমনই এক মজার ঝলক প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই, যা দেখার পর থেকে হাসি থামাতে পারছেন না নেটজনতার একাংশ।

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে একটি বিয়ের আসরের ঝলক দেখা গিয়েছে। এই ঝলকে সিংহাসনে বর ও বউকে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল। আর সেখানেই দেখা মিলেছিল নতুন বরের বেশ কয়েকজন শালির। তারা এক প্লেট মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিল তার সামনে। নিয়ম অনুযায়ী মিষ্টিটি নতুন বরকে খাওয়ানোর কথা ছিল। তবে তারা খুনসুটি করতে এসেই হাস্যকর একটি কান্ড ঘটিয়ে বসে। শালিদের মধ্যে একজন মিষ্টির প্লেট থেকে একটি মিষ্টি তুলে বরকে খাওয়াতে যায়, কিন্তু হঠাৎ করেই সে সেই মিষ্টি মুখে পুড়ে দিতে চায়। তবে সেই মুহূর্তে মিষ্টিটি আর কেউই খেতে পারে না। দুজনের কাড়াকাড়িতে সেই মিষ্টি মাটিতে পড়ে যায়। আর এতেই সৃষ্টি হয় একটি হাস্যকর ঘটনার। শালিদের পাশাপাশি নতুন বর-বউও ঐ মুহূর্তে নিজেদের হাসি থামিয়ে রাখতে পারেননি। এই মুহূর্তে সেই ভিডিওই ভাইরাল একাংশের মাঝে, যা দেখে মজা উপভোগ করছেন অনেকেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026