খেলা

Team India: ‘চরম ফ্লপ’ এই ক্রিকেটারের হাতে এখন রোহিত-কোহলিদের ভবিষ্যত! BCCI- এর সিদ্ধান্তে অবাক ক্রিকেট বিশ্ব

বর্তমানে ভারতীয় দল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যাস্ত রয়েছে। এই মুহূর্তে ভারত-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। আজ সিরিজের শেষ তথা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামতে টিম ইন্ডিয়া। চলমানরত এই টি-টোয়েন্টি সিরিজ থেকে ভারতের প্রথম শ্রেণীর একাধিক ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যে তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, ভুবনেশ্বর কুমার সহ আরও একাধিক ক্রিকেটার। তবে বিশ্রাম থেকে এবার জাতীয় দলে প্রত্যবর্তন করতে বিরাট কোহলিদের অনুমতি নিতে হবে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফ্লপ ক্রিকেটারের নিকট থেকে।

হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে এমনি। ভারতীয় জাতীয় দলে খেলার জন্য চরম ফ্লপ ক্রিকেটারের অনুমতি নিতে হবে রোহিত শর্মাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত দল নির্বাচক কমিটিতে এমন একজন ক্রিকেটারকে নিয়োগ করা হয়েছে যার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে নেই কোনো ধরনের উল্লেখযোগ্য রেকর্ড। যিনি তার পুরো ক্যারিয়ারে ১টি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। পাশাপাশি ২০টি ওডিআই ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ১৩ উইকেট।

সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সিনিয়র পুরুষদের দল নির্বাচন কমিটি নির্বাচন করেছে। ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে প্রাপ্ত প্রায় ৬০০টি আবেদনের মধ্যে ৫ জন অভিজ্ঞকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নাম অবাক করেছে বহু ক্রিকেট বিশেষজ্ঞ সহ ভারতীয় ক্রিকেট প্রেমীদের। আর সেই নামটি হল সলিল আনকোলা। আপনাদের জানিয়ে রাখি, মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সলিল। এরপর বহু বছর টিভি ও চলচ্চিত্র জগতে কাজ করেছেন তিনি। তবে ক্রিকেটের মত চলচ্চিত্র জগতেও চরম ব্যার্থ হন তিনি।

তবে বহু বছর পর সলিলকে আবারও দেখা যাবে ক্রিকেটের মাঠে। যদিও তার ভূমিকা এখন খেলোয়াড়দের ভবিষ্যত তৈরির সাথে সম্পর্কিত। ভারতের সিনিয়র নির্বাচক কমিটিতে (পুরুষ) ৫ জন অভিজ্ঞকে স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে চেতন শর্মাও রয়েছেন যিনি ইতিমধ্যেই নির্বাচক কমিটির প্রধান ছিলেন। তারা ছাড়াও এই কমিটিতে রয়েছেন শিব সুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা এবং শ্রীধরন শরৎ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026