বলিউড

Salim Khan: সালমান খানকে কামড় দেওয়া সাপটির শেষ পরিণতি কি হল! জানালেন অভিনেতার বাবা সেলিম খান

জন্মদিনের আগে ক্রিসমাসের রাতে সাপের কামড় খেয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। সাপের কামড় খাওয়ার পরেই তড়িৎ-ঘড়িৎ এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। জানা গিয়েছে, যে সাপের কামড় খেয়েছেন অভিনেতা, তা বিষাক্ত ছিল না। প্রাথমিক চিকিৎসা হওয়ার পর এবং ইনজেকশন নেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে তার প্রাণের কোনো ঝুঁকি নেই। চিকিৎসার পর বাড়ি ফিরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন তিনি।

যে সাপটি ভাইজানকে কামড়েছিল তার শেষ পরিণতি কি হল? সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেতার বাবা সেলিম খান জানান, সাপটি বিষধর না হওয়ায় তাকে ফার্ম হাউজ থেকে নিরাপদ দূরত্বে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে। তিনি জানান, ফার্ম হাউজের কর্মচারীদের মাঝে মধ‍্যেই সাপ ও বিছের কামড় খেতে হয়। তবে তিনি এও জানান, আশেপাশের জঙ্গলে যে সমস্ত সাপগুলি রয়েছে তাদের বেশিরভাগই বিষধর নয়।

সালমান খানের হাতে সাপ কামড়ে দেওয়ার পরেই সেই খবর পেয়ে সকলে ছুটে আসেন তার কাছে এবং তাকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় সাময়িকভাবে সকলেই ভয় পেয়ে গিয়েছিলেন। পরে ঐ সাপটিকে সঙ্গে সঙ্গে ধরে ফেলা হয়। এরপরে অভিনেতার বাবা তাদের বলেছিলেন, সাপটি বিষধর না হলে যেন তাকে মারা না হয়। পরে যখন জানা যায়, সাপটি বিষধর ছিলনা তখন তাকে ফার্ম হাউজ থেকে নিরাপদ দুরত্বে এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়।

ভাইজানের জন্মদিনের আগেই এমন ঘটনা চিন্তায় ফেলেছিল তার অগণিত ভক্তদের। বর্তমানে তার সুস্থ থাকার খবর নিশ্চিন্ত করেছে তার অনুরাগীদের। বছর শেষে চলতি মাসের ২৭’শে ডিসেম্বর ৫৬’এ পা দিলেন অভিনেতা। ইতিমধ্যেই সকলে তাকে শুভকামনা এবং জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন। নিজের জন্মদিনের দিন নিজের প্রিয় ফার্ম হাউজ পানভেলেই সময় কাটাতে পছন্দ করেন ভাইজান। গতবছর এখানেই তিনি তার জন্মদিন পালন করেছিলেন। এবছরেও সম্ভবত তিনি তাই করবেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026