বলিউড

Salman-Bhagyashree Kissing scene: বড়পর্দায় সালমান খান যেভাবে ভাগ্যশ্রীকে চুমু খেয়েছিলেন, শুনলে হাসবে সকলেই!

৮০’র দশকের শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সুরজ বরজাতিয়া পরিচালিত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটি মুক্তি পেয়েছিল, বলাই বাহুল্য যা সেইসময় নিঃসন্দেহে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। ছবিটি সালমান খানের সেইসময়ের দ্বিতীয় ব্লকবাস্টার হিট ছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন ভাগ্যশ্রী। বড়পর্দায় তাদের রসায়ন খুব অল্পসময়ে নজর কেড়েছিল গোটা দর্শকমহলের। তবে দীর্ঘদিন পর সেই ছবির প্রসঙ্গই আবারও উঠে এসেছে পরিচালকের এক সাক্ষাৎকারের সূত্র ধরে।

বলিউডের ভাইজান পর্দায় ছোট থেকে বড় সমস্ত অভিনেত্রীদের সাথেই চূড়ান্ত রোমান্টিক, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত দর্শকমহলে নিজের আলাদা একটা জায়গা ধরে রেখেছেন সালমান খান। এখনো তাকে পর্দায় একবার দেখার জন্য হা-হুতাস করেন তার অগণিত ভক্তগণ। তবে ভাগ্যশ্রী এই মুহূর্তে বড়পর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন। বলাই বাহুল্য, তিনি কোনদিনই সেভাবে সক্রিয় ছিলেন না অভিনয় জগৎ’এ। এখন থেকে থেকেই কিছু কিছু রিয়্যালিটি শোয়ের মঞ্চে অতিথি বিচারকের আসনে দেখা মেলে তার। তবে বর্তমানে নিজেদের অভিনীত, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির সূত্র ধরেই সালমান-ভাগ্যশ্রী।

সেইসময় ভাগ্যশ্রী একটি রক্ষণশীল পরিবার থেকে অভিনয় জগতে এসেছিলেন। ক্যামেরার সামনে চুম্বনের দৃশ্যে অভিনয় করার অনুমতি তার তখন ছিল না। কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী ছবিতে অভিনেতার সাথে ভাগ্যশ্রীর একটি চুম্বনের দৃশ্য রাখতেই হত। এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে পরিচালক সুরজ বরজাতিয়া জানিয়েছিলেন, সেইসময় তিনি বেশ চিন্তায় পড়েছিলেন কিভাবে দৃশ্যটি পর্দায় উপস্থাপন করবেন? পাশাপাশি পরিচালক এও জানান, ঐ সময়ে একদিন শুটিং সেটে গিয়ে দরজা বন্ধ দেখেছিলেন তিনি। সেইসময় তার সামনে কাচের দরজা চলে আসায় তিনি তার উপর ভিত্তি করেই স্ক্রিপ্ট লিখে ফেলেছিলেন। এরপরেই পর্দায় সেটে থাকা একটি কাচের মাধ্যমে চুম্বনের দৃশ্য শুট করে ফেলেছিলেন। পর্দায় ঐ কাঁচের মাধ্যমে তাদের চুম্বনের দৃশ্যটি সম্পূর্ণ হয়েছিল। আশির দশকের শেষের দিকটাতেও ফুলকে প্রতীক বানিয়েই চুম্বনের দৃশ্য বোঝানো হতো। তবে পরিচালক সেভাবে নিজের ছবিতে এই দৃশ্য দেখাতে চাননি। একটু অন্যভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন ব্যাপারটা। বর্তমানে এটি হাস্যকর মনে হলেও, সেইসময় এই দৃশ্য বেশ মনে ধরেছিল দর্শকদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026