বলিউড তারকাদের অনেকে যখন মলদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত, তখন কতিপয় তারকা এগিয়ে এলেন সাহায্যের ঝুলি নিয়ে। তাঁদের মধ্যে অন্যতম হলেন সলমন খান (salman khan)। করোনা অতিমারীর কারণে আংশিক লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র। মুম্বইও তার ব্যতিক্রম নয়। এইধরনের পরিস্থিতিতে পথে নেমে পড়েছে সলমন খানের সংস্থা ‘বিইং হিউম্যান’-এর খাদ্য সরবরাহকারী গাড়ি। কারণ নিত্যদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে স্বাস্থ্যকর্মীরা নাজেহাল হয়ে পড়েছেন। অনেকেই বাড়ি গিয়ে খাবার আনতে পারছেন না। অপরদিকে খাবারের দোকানগুলিও বন্ধ। ফলে খাবার পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা। ফলে যুব সেনার সঙ্গে জয়েন্টলি খাবার সরবরাহের ব্যবস্থা করছেন সলমন।
খাদ্যতালিকায় রয়েছে যথেষ্ট পুষ্টিযুক্ত খাবার। রয়েছে উপমা, পোহা, বড়াপাও, পাওভাজি, চা, বিস্কুট এবং মিনারের ওয়াটারের বোতল। সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খাবারগুলি দেওয়া হচ্ছে। এমনকি একটি আপৎকালীন ফোন নম্বর দেওয়া হয়েছে যাতে কোনো স্বাস্থ্যকর্মী যদি খাবার না পান, তাহলে তাঁর কাছে পৌঁছে যাবে খাবার।
কিছুদিন আগেই রাখি সাওয়ান্ত (Rakhi sawant)-এর মাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন সলমন। তিনি রাখিকে আর্থিক সাহায্য করার পাশাপাশি ভালো চিকিৎসক ও হসপিটালের ব্যবস্থাও করেছেন রাখির মায়ের জন্য। সম্প্রতি রাখির মায়ের অপারেশন হয়েছে। এছাড়াও কেমোথেরাপিও হয়েছে। আগের থেকে সুস্থ রয়েছেন রাখির মা। রাখি ও তাঁর মা সলমন খানের প্রতি নিজেদের কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…