সালমান খান ও অক্ষয় কুমারের অনস্ক্রিন চিরপরিচিত অভিনেত্রী বিজয়লক্ষ্মীকে মনে আছে নিশ্চয়ই! মনে থাকারই কথা। কারণ দক্ষিণী ও বলিউড মিলিয়ে মোট ১০০’টি ছবিতে অভিনয় করেছেন তিনি। বড়পর্দায় একাধিক হিট ছবি দিয়েছেন তিনি। তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। তবে বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন অনেকটাই। এই মুহূর্তে নিজের স্বামী ও তিন সন্তানকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি।
অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী বিজয়লক্ষ্মী অর্থাৎ রম্ভা বেশ ভালোই অ্যাক্টিভ। সম্প্রতি অভিনেত্রী নিজের পরিবারের সাথে ছুটি কাটাতে গিয়েছেন, আর সেই ছবিই তিনি শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় সেই ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, তিনি অনেকদিন পর নিজের পরিবারের সাথে ঘুরতে গেছেন।
অভিনেত্রী এই মুহূর্তে ভীষনভাবে উপভোগ করছেন মুহূর্তগুলো, তা ছবিতে তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। বিয়ের পর থেকেই তিনি রূপলী পর্দা থেকে দূরে রয়েছেন। এখন নিজের পরিবারকেই সবটা সময় দিতে চান বিজয়লক্ষ্মী। একটি ছবিতে দেখা যাচ্ছে স্বামী এবং তিন সন্তানকে নিয়ে সি-লায়নের সাথে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
১৫ বছর বয়সেই তিনি পড়াশোনা ছেড়ে অভিনয়ে যোগ দিয়েছিলেন। হরিহরনের মালয়ালম সিনেমা সরগম দিয়েই শুরু করেছিলেন তিনি। ছবিটি বক্স অফিসে ভালোই ব্যাবসা করেছিল। এরপর একাধিক তেলেগু ছবিতে অভিনয় করতে দেখা গেছিল তাকে। তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, কন্নড় ছাড়াও বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…