আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে আট থেকে আশি সকলেই বিচরণ করে থাকেন। আবার বর্তমান ট্রেন্ড অনুযায়ী যে কোন সাধারণ মানুষ এই সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি স্টার হয়ে যাচ্ছেন। তবে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। মাঝে মাঝে বিভিন্ন ফটোশুটের ছবি বা রিল ভিডিও পোস্ট করেন অনেক তারকা। তাই তো ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই দেখা মেলে তারকাদের সব মিষ্টি সুন্দর ছবি। তার মধ্যে আর জন্মাষ্টমীর দিন কমবেশি প্রত্যেক তারকায় তাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করেছেন যা অবশ্যই পছন্দ হচ্ছে নেটিজেনদের। তারকারা সবাই কৃষ্ণ ভক্তিতে বিলীন হয়।
বলিউড দুনিয়াতে অভিনয় দক্ষতার জোরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সাল্লু ভাই। পুরনো হিন্দি সিনেমা হোক কি নতুন হিন্দি সিনেমা সবেতেই বাজিমাত করেন তিনি। সম্প্রতি কিছু বছর আগে বলিউডে রিলিজ করেছিল বজরঙ্গি ভাইজান যা সিংহভাগ মানুষের বেশ পছন্দ হয়েছিল। সাল্লু ভাইয়ের সিনেমা আবার হিট হবে না, এমন কি হয়। তবে আপনাদের জানিয়ে রাখি এই বজরঙ্গি ভাইজান সিনেমাতে ভাইজানের পাশাপাশি অসম্ভব সুন্দর অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন শিশুশিল্পী হার্শিতা মালহোত্রা। মুন্নি চরিত্রে তার অভিনয় এখনও অবধি দেখলে মন ভাল হয়ে যায়।
হার্শিতা মালহোত্রা এখন আর ছোট নেই। তাকে দেখতে বর্তমানে অপরূপ সুন্দরী হয়ে গেছে। সে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন রিল ভিডিও পোস্ট করেন। কয়েক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন হার্শিতা মালহোত্রা। ভাইরাল ভিডিওতে, অভিনেত্রী কানহার ভক্তিমূলক গান ‘শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি’-তে নাচছেন। হর্ষালি মালহোত্রাকে গোলাপি রঙের স্যুটে খুব সুন্দর লাগছে। তাকে তার নাচের দক্ষতা দিয়ে ভক্তদের মুগ্ধ করতে দেখা যায়। ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করে, হার্শালি তার ভক্তদের শুভ কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছাও জানিয়েছেন। ভিডিওটির সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শ্রী কৃষ্ণ গোবিন্দ, হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবহ। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা।’
বলা বাহুল্য, এই ভিডিও পোস্ট করতেই তা ইন্টারনেট দুনিয়াতে তুমুল ভাইরাল হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন অগুনতি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং ইতিমধ্যেই ৪০ হাজারের বেশি মানুষ ওই রিল ভিডিওটিতে লাইক দিয়েছেন। সিংহভাগ মানুষ কমেন্ট করে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ লিখেছেন, ‘এটি একটি খুব সুন্দর ভিডিও লিটল চ্যাম্প, আপনি জীবনে অনেক দূর যান’। আবার অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘খুব সুন্দর মুন্নি’।
Billboard’s Friday Music Guide highlights the week’s most essential new releases, and this Friday brings…
Supermodel Cindy Crawford, who turns 60 today, has long been admired for her timeless beauty…
James Van Der Beek, best known for his role as Dawson Leery in the hit…
Race car driver and model Lindsay Brewer brought her signature blend of motorsport chic and…
New Orleans Saints quarterback Tyler Shough and his wife, Jordan, have announced the birth of…
Princess Beatrice and Princess Eugenie are facing renewed family turmoil following the arrest of their…