বলিউড অভিনেতা সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। এককালে বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন। বলিউড ভাইজানের জনপ্রিয়তার কোনো সীমা নেই। এমনকি ভাইজান দেশের বাইরে বিদেশেও চর্চায় থাকেন। ভাইজানের অভিনয় দক্ষতা যেমন একদিকে চর্চায় থাকে, ঠিক তেমনই মাঝে মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে। আর ঠিক এই কারণেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পেয়েছেন ভাইজান। ভাইজানের ফ্যান ফলোইং এর সামনে ফিকে হয়ে যায় বেশিরভাগ বলি তারকারা। এমনকি বিদেশের মাটিতেও তার পিছন পিছন ঘুরতে থাকে পাপ্পারাজিরা।
তবে সম্প্রতি পাপ্পারাজিরাদের প্রকাশিত একটি ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আলোচনার ঝড় উঠেছে নেট নাগরিকদের মধ্যে। কি এমন আছে ওই ভিডিওতে? আসলে ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে আসছেন ভাইজান সালমান খান। তারপর পাপ্পারাজিরা ক্যামেরা চালু করলেই তিনি তড়িঘড়ি নিজের জিন্সের প্যান্টের পকেটে একটি কাঁচের বোতল ঢোকান। এই ভিডিও ইন্টারনেটে আসতেই তাতে কমেন্টের বন্যা বইয়ে দেন ফ্যানেরা। বেশিরভাগ নেটিজেন এমন ভিডিও দেখে বলেন যে সালমান খান হয়তো কোনো পানীয়ের বোতল জিন্সের প্যান্টের পকেটে ঢোকাচ্ছেন। এই বিষয় নিয়ে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ট্রোল হচ্ছেন অভিনেতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…