বিনোদন

Bigg Boss 15 : এবার নাতি হলে নাম রাখবেন স্যুটকেস! বিগ বসের ঘরে এরুপ মন্তব্য বাপ্পি লাহিড়ীর

মাসের প্রথমেই শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস ১৫। আর এই সপ্তাহে উইকেন্ড কা ওয়ার স্পেশ্যাল এপিসোডে দেখা যাবে বলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও তারকা সুরকার বাপ্পি লাহিড়ীকে। শুধু তিনি একা নন, সঙ্গে তাঁর নাতি স্বস্তিক ও থাকছেন। তাঁর মেয়ে রেমার ছেলে স্বস্তিক ওরফে রেগো বি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শো-এর নতুন প্রোমোতে দেখা গিয়েছে দাদু ও নাতিকে একসঙ্গে। আর এই প্রথম বিগ বসের ঘরে এসেছেন বাপ্পি লাহিড়ী। তাই এই সপ্তাহের শোতো একটু স্পেশ্যাল আছে।

আর প্রথমবার এসে সেখানেই হাসির বোমা ফাটিয়েছেন বাপ্পি লাহিড়ী। নাতির গানের প্রচার করতেই মূলত এই শো-তে প্রথমবার উপস্থিত হয়েছেন বাপ্পি লাহিড়ী। সেখানে সঞ্চালক সলমান খানের। পাশাপাশি সঞ্চালক মশাই সলমনের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে সুরকারকে। প্রবাদপ্রতিম বর্ষীয়ান সংগীত শিল্পীকে এই শোতে স্বাগত জানিয়ে হোস্ট সলমন খান বলেন, ‘প্রথমবার বিগবসের মঞ্চে বাপ্পিদা এসেছেন। অনেকেই হয়তো জানেন না বাপ্পি দা-এর আসল নাম হল অলোকেশ’। এই কথা শুনেই এরপরেই মজা করে সকলের প্রিয় বাপ্পী বলেন, ‘আমার নাম অলোকেশ। আমার ছেলের নাম অরুণেশ। ঠিক করেছি এরপর যে আসবে তাঁর নাম রাখব সুটকেস’। এই কথা শুনে শোয়েরর মধ্যে হেসে লুটিয়ে পড়েন সলমন সাথে বাকি প্রতিযোগীরা।

বহু বছর ধরে এই সিনে ইন্ডাস্ট্রিতে সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পি লাহিড়ী। তাঁর তৈরি ‘ডিস্কো ডান্সার’, ‘রাত বাকি’, ‘পগ ঘুংরু’, ‘নয়নো মে স্বপ্না, তাকি তাকি, হমকো আজকাল হ্যায় ইন্তেজার এর মধ্যে অন্যতম হিট গান। এখনও সমান তালে কাজ করে চলেছেন তিনি। এমনকি কয়েক বছর কয়েক আগে ‘দ্য ডার্টি পিকচার’, ‘গুন্ডে’র মতো হিট ছবিতে গাওয়া তাঁর গানে নেচে উঠেছিল আট থেকে আশি। অনেকে প্রয় বাপ্পিকে ভালোবেসে ডিস্কো কিং বলে ডাকেন।

সম্প্রতি বলিউডে গানের জগতে প্রবেশ করেছে তাঁর নাতি রেগো বি ওরফে স্বস্তিক। দাদুর মতো দেখতে রেগো। দাদুকে অনুসরণ করে তারও গা ভর্তি গয়না এবং চোখে চশমা৷ এক ঝলক দেখলে আপনার বুঝতে অসুবিধা হয় না যে এই খুদে বুঝি বাপ্পিদার নাতি। রেগো তাঁর নামের সঙ্গে নিজের দাদুর নামের আদ‍্যক্ষর ‘B’ ব্যবহার করেছে। এর আগে সারেগামাতে অংশগ্রহণ করেছিল রেগো। এরপর এবার পুজোয় মুক্তি পেল রেগোর প্রথম অ্যালবাম ‘বাচ্চা পার্টি’। প্রথম গানেই রেগো সকল সঙ্গীত প্রেমীদের বুঝিয়ে দিলেন, তিনি খুব শীঘ্রই নিজের যোগ্যতায় স্টার হতে চলেছেন।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026