Salman Khan: ২৪ বছরের ছোট নায়িকার সাথেও প্রেম করছেন সালমান খান, চিনে নিন এই সুন্দরীকে

বলিউডের ভাইজানের পরিচয় আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। কারণে অকারণে তাকে নিয়ে চর্চা চলতেই থাকে। অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই সাধারণ থেকে মিডিয়া কারোরই। সম্প্রতি অভিনেতার নাম আবারও জড়িয়েছে এক দক্ষিণী অভিনেত্রীর সাথে। যিনি এই মুহূর্তে বলিউডেরও অন্যতম পরিচিত মুখ। তিনি পূজা হেগড়ে। শোনা যাচ্ছে, সম্পর্কে রয়েছেন তারা। কাজের ফাঁকে কাটাচ্ছেন ব্যক্তিগত সময়ও। আপাতত সেই নিয়েই মিডিয়ামহলে চর্চা তুঙ্গে। ঘটনার সত্যতা প্রকাশ্যে এসেছে অভিনেতার ঘনিষ্ঠমহলের সুবাদেই।

৩২ বছর বয়সী দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে মিডিয়ার চর্চার বাইরে নয়। খুব অল্পসময়ের মধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও নিজের একটা আলাদা পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার আসন্ন ছবি ‘সার্কাস’। আর এই ছবি মুক্তির আগেই সালমান খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এই খবর প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন পূজা হেগড়ে।

সেই শুরুর সময় থেকেই সালমান খানের সাথে নাম জড়িয়েছে ইন্ডাস্ট্রির একাধিক প্রথম সারির অভিনেত্রীদের। তাদের মধ্যে ঐশ্বর্য রাই বচ্চন, সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ অন্যতম। এই তালিকা রয়েছে আরো অনেকেই। এবার সেই তালিকাতে যুক্ত হল দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের নামও।

‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে সালমান খানের পাশাপাশি অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়েকেও। তাছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় দেখা মিলবে শেহনাজ গিলের। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে তার সাথেও নাম জড়িয়েছিল অভিনেতার। তবে সেই গুজবকে রীতিমতো হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন তারা।

মিডিয়ার পাতায় প্রথম ফিল্ম ক্রিটিক উমাইর সান্ধুর টুইটের সূত্র ধরেই সালমান ও পূজার সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। তিনি রীতিমতো দাবি করেছেন তারা সম্পর্কে রয়েছেন। এমনকি এও জানা গিয়েছে, অভিনেত্রী নাকি সালমান খানের সঙ্গে আসন্ন আরো দুটি ছবির জন্য সইও করে ফেলেছেন। অবশ্য কাজের ফাঁকে একে অপরের সাথে একান্তে সময়ও কাটাচ্ছেন তারা একথাও ইতিমধ্যেই একাধিকবার চর্চায় উঠে এসেছে। তবে এই নিয়ে মুখে কুলুপ অভিনেত্রীর।

তবে সম্প্রতি অভিনেতার ঘনিষ্ঠ মহলের একজন সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট জানিয়েছেন, অভিনেত্রীর সাথে প্রেম করছেন না সালমান খান। এমনকি এই খবরে রীতিমতো বিরক্ত এবং লজ্জিত অভিনেতা। পর্দায় একসাথে অভিনয় করা মানেই তারা সম্পর্কে রয়েছেন, সেকথা ভিত্তিহীন। বলাই বাহুল্য, পূজা হেগড়ের সাথে সালমান খানের সম্পর্কের কথা গুজব হিসেবেই উড়িয়ে দিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠমহলের ঐ ব্যক্তি। তার যে শুধুমাত্রই একে অপরের সহ অভিনেতা-অভিনেত্রী তা আর বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026