নতুন বছরে সোনাক্ষী সিনহাকে বিয়ে করলেন Salman Khan? জেনে নিন খবরের আসল সত্যতা

বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে। আর ঠিক এই কারণেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পেয়েছেন ভাইজান। কিন্তু সম্প্রতি সকলকে অবাক করে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল বিবাহিত সলমনের কিছু ছবি এবং ভিডিও। নতুন বছরের শুরুতেই সালমান বিয়ে করেছেন বলে, হইচই শুরু হয়ে গিয়েছে নেটমহলে।

আপনি শুনে অবাক হলেও, এটাই সত্যি! সোশ্যাল মিডিয়ার দুনিয়া ছেড়ে গেছে সালমান খানের বিয়ের ছবিতে। কাকে বিয়ে করছেন তিনি? ভাইরাল ছবিতে দেখা গিয়েছে বিবাহিত দাবাং’-এর পাশে রয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনেত্রী সিঁথিতে সিঁদুর জ্বলজ্বল করছে। হাতে লাল চুড়ি, লাল শাড়ি আর মুখে আশ্চর্য হাসি। সোনাক্ষী এবং সালমানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ছবিগুলি নিমেষের মধ্যে ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গেছে।

তবে কি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়া ছবিটি সত্যি? এই প্রশ্নে উত্তাল গোটা নেটদুনিয়া। ভাইজান ফ্যানেরা বিশ্বাসই করতে পারছেন না যে তাদের প্রিয় তারকা কোনো ঘোষণা ছাড়াই বিয়ে সেরে নিলেন। তবে ছবিগুলি খুঁটিয়ে দেখে বোঝা গিয়েছে যে সবটাই আসলে ডিজিটাল এডিটের কারসাজি। কেউ একজন দক্ষতার সাথে বিভিন্ন জায়গার ছবি এক জায়গায় এনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, নিজের হাতে সালমান সোনাক্ষির বিয়ের ছবি তৈরি করেছেন। ইন্টারনেটের দুনিয়াতে ভাইরাল সালমান সোনাক্ষীর বিয়ের খবর সম্পূর্ণভাবে মিথ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, বলিউড সিনেমা দাবাং সিনেমায় অভিনয় করেছিলেন সালমান সোনাক্ষী জুটি। ওই সিনেমা থেকেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তবে তাঁর বলি টাউনে যাত্রা এত সোজা হয়নি। অতিরিক্ত ওজনের জন্য বারংবার বলিউড থেকে প্রত্যাক্ষিত হতে হয়েছে তাকে। তবে জানা যায়, প্রথম সিনেমাতে অভিনয়ের পর সালমানের উৎসাহতেই মেদ কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সোনাক্ষী সিনহা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026