সলমান খানের অনস্ক্রিন স্ত্রী শিবা, ৩০ বছর পর বদলে গেছে নায়িকার চেহারা

বলিউড অভিনেতা সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। এককালে বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন। এখনও অব্দি কোনো কোনো অভিনেত্রী বলিউড জগতে রাজ করছেন। তবে অনেকেই রয়েছেন যারা আপাতত বলিউড এবং গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে রয়েছেন। তেমনি একজন অভিনেত্রী হলেন শিবা। ‘সূর্যবংশী’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন এই সুন্দরী অভিনেত্রী।

বর্তমানে বলিউড এবং গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখেন এই অভিনেত্রী। তবে বলিউড থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন তিনি। মাঝেমাঝেই বিভিন্ন ছবি পোস্ট করে অনুরাগীদের সাথে যোগাযোগ রাখেন তিনি। ছবি ছাড়াও অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতেও উঁকি মারলেই দেখা যায় বিভিন্ন শরীরচর্চার ভিডিও। মোটামুটি বয়স হলেও তিনি নিজের শরীরকে বেশ মেইনটেইন করে রেখেছেন। সূর্যবংশী সিনেমার শিবার থেকে এখনকার শিবা অনেক পরিবর্তন হয়ে গেলেও, তাঁর চার্ম এখনও হারিয়ে যায়নি।

জানিয়ে রাখা ভাল, শিবা বলিউডে ডেবিউ করেন ১৯৯১ সালে হিন্দি সিনেমা ‘ইয়ে আগ কাব বুঝেগি’ র মাধ্যমে। এই সিনেমাতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর একের পর এক হিন্দি সিনেমাতে সুযোগ পেয়েছেন তিনি। তাঁর অন্যতম কয়টি জনপ্রিয় সিনেমা হল, ‘পেয়ার কা সায়া’, ‘মিস্টার বন্ড’, ‘হাম হে কামাল কে’, ‘মেরি প্রতিজ্ঞা’, ‘তিসরি কৌন’, ‘দাম’ ইত্যাদি। তারপর বলিউড ক্যারিয়ার থেকে দীর্ঘদিনের বিরতি নেন তিনি। তারপর খুব একটা সিনেমায় তাকে আর দেখা যায়নি।

বলিউড অভিনেত্রী হিসেবে কাজ করা ছেড়ে দেওয়ার পর শিবা একাধিক টিভি শোতে কাজ করা শুরু করেন। তবে সেখানে খুব একটা সাফল্য পাননি তিনি। তাই তো ২০১৫ সালে শেষ ‘হাম বাজা দেঙ্গে’ টিভি শোতে শেষ দেখা গিয়েছিল তাকে। তবে, এই অভিনেত্রী ১৯৯৬ সালে ফিল্মমেকার আকাশদীপকে বিয়ে করেন। বলা যেতে পারে, বিয়ের পর থেকেই আসতে আসতে বলিউড থেকে সরে যাচ্ছিলেন শিবা। তবে তিনি বলিউড ছাড়লেও এখন অব্দি তার সৌন্দর্য ক্লিন বোল্ড করতে পারে অনেক তাবড় তাবড় অভিনেত্রীকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026