বিনোদন

‘রাধে’-র শুটিং শুরু করলেন ভাইজান

অতিমারী পরিস্থিতির কারণে সমগ্র দেশ লকডাউন হয়ে যাওয়ায় বলিউডের কাজও স্বাভাবিকভাবেই স্থগিত হয়ে গিয়েছিল। সলমন খান নিজের পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে পাড়ি দিয়েছিলেন পনভেলের ফার্মহাউসে।টুইটারে ও ইন্সটাগ্রামে বারবার আপলোড হয়েছে সেখানকার বহু মুহুর্তের ছবি। পনভেলের ফার্মহাউসে বসে সলমন বানিয়ে ফেলেছিলেন একটি মিউজিক ভিডিও। সম্প্রতি আনলকের পর সলমন মুম্বইতে ফিরে ‘বিগ বস’14-এর শুটিং শুরু করেছেন।আনলকের পর বাড়ির বাইরে বেরিয়ে সলমনের প্রথম কাজ ছিল এটি।

এবার তিনি রবিবার থেকে শুরু করে দিলেন তাঁর বহু প্রতীক্ষিত ‘রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং। সাধারণত রবিবার বলিউড ইন্ডাস্ট্রিতে কোনো কাজ না হলেও করোনা অতিমারীর কারণে এখন জরুরী ভিত্তিতে কাজ চলছে ,বলে জানা গেছে। এদিন ভাইজান নিজেই ফিল্মের সেট থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁকে পিছন থেকে দেখা যাচ্ছে। তাঁর পরনে রয়েছে সম্পূর্ণ কালো পোশাক। এই ছবিতে তাঁকে একটি স্টান্ট পারফর্ম করতে দেখা যাচ্ছে। সলমন ছবিতে ক্যাপশন দিয়েছেন “ব্যাক টু শুট আফটার 6 1/2 মান্থস…….ফিলস গুড #রাধে “।

একই সঙ্গে এই ফিল্মে সলমনের কো-স্টার অভিনেত্রী দিশা পাটানিও এদিন শুটিং শুরু করলেন। ফিল্মের লোকেশন থেকে তিনি দুটি সেলফি আপলোড করেছেন নিজের ইন্সটা স্টোরিতে, ক্যাপশন দিয়েছেন “#রাধে…..হিয়ার উই গো”।সমস্ত করোনা-বিধি মেনে ‘রাধে’-র শুটিং হচ্ছে বলে জানা গেছে। এই ফিল্মে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রণদীপ হুডা ও জ্যাকি শ্রফকেও।প্রাক্তন ‘বিগ বস’ বিজয়ী গৌতম গুলাটি,বর্ষীয়ান অভিনেত্রী জারিনা ওয়াহাব,গোবিন্দ নামদেও এবং গায়ক অর্জুন কানুনগোকেও এই ছবিতে দেখা যাবে। সলমন খান ,সোহেল খান ও অতুল অগ্নিহোত্রীর প্রযোজনায় পরিচালক হিসাবে প্রভু দেবার এটি তৃতীয় ফিল্ম হতে চলেছে।

এর আগে এই প্রযোজনা সংস্থার ব্যানারে তিনি সলমন অভিনীত ‘ওয়ান্টেড’ ও ‘দাবাং থ্রি’ পরিচালনা করেছিলেন। সলমন অভিনীত ‘রাধে’ ফিল্মটি নিয়ে 2019 থেকেই জল্পনা ছিল তুঙ্গে। এই ফিল্মটি এই বছর ঈদে মুক্তি পাবার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে ফিল্মের শুটিং সম্পূর্ণ করা যায়নি। শোনা গেছে ,এই ফিল্মে সলমনের লুক ও স্টান্ট নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে ভাইজান তাঁর ভক্তকুলের পছন্দের ‘শার্টলেস’ লুকে আবারও পর্দায় ধরা দেবেন কিনা ,এখন সেটাই দেখার। তো হার কোই বোলো ‘রাধে,রাধে’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026