বিনোদন

Salman Khan: দুবাইতে ১৭ বছরের এক মেয়ে রয়েছে সলমন খানের! জবাব দিলেন ভাইজান

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’ বলতে আমরা সকলে এতদিন একজনকেই চিনতাম হ্যাঁ তিনি আর কেউ নন সকলের ল্রিয় সাল্লু ওরফে সলমন খান৷। পঞ্চাশের মধ‍্যভাগে এসেও এখনো তিনি ব্যাচেলার। বহুবার প্রেমে পড়লেও সেই প্রেম বিয়ে অব্দি গড়ায়নি। বিয়ের নামও কোনোদিন উচ্চারণ করেননি অভিনেতা। তবে অভিনেতার প্রেমিকার সংখ্যা বেশ বড়। হঠাৎ এর মাঝেই বলিউডে এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এল। ভাইজান নাকি চুপিচুপি বিয়ে করেছেন অনেক দিন আগেই। সম্প্রতি এমনি এক অভিযোগ উঠেছে ভাইজানের বিরুদ্ধে। এই খবর শুনেই হকচকিয়ে গিয়েছেন খোদ অভিনেতা।

সলমন খান নাকি গোপনে বিয়ে করে সংসার করছেন চুটিয়ে। তবে এ সংসার মুম্বাইতে নয়। তাঁর গোটা পরিবার রয়েছে বিদেশে। দুবাইতে নাকি স্ত্রী নূর ও এক সতেরো বছরের কন‍্যা নিয়ে ভাইজানের সুখের সংসার। এমনি এক টুইট ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এমন বিতর্কিত টুইটের জেরে বেশ অস্বস্তি আর রেগে গিয়েছিলেন সলমন। তবে কি সত্যি বিয়ে করলেন ভাইজান? কি বললেন অভিনেতা।

সম্প্রতি আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর সিজন ২-এর প্রথম এপিসোডের প্রথ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলমন। বুধবার সম্প্রচারিত হয় এই টকশোয়ের বহুচর্চিত এপিসোড, সেখানেই দাদা সলমনের কাছে একঝাঁক বিতর্কিত প্রশ্ন রাখেন আরবাজ। সেখানে সোশ‍্যাল মিডিয়ায় সলমনের নিন্দা করে করা একটি টুইটে এল এই তথ্য। আরবাজ পড়ে শোনালেন সেই ব্যক্তির ট্যুইট,কোথায় লুকিয়ে বসে আছিস ভীতু? ভারতে সকলে জানে যে তুই দুবাইতে নিজের স্ত্রী নূর ও সতেরো বছরের মেয়ের সঙ্গে রয়েছিস। ভারতবাসীদের আর কতদিন বোকা বানাবি?’

এমন অভিযোগ শুনে প্রাথমিক ভাবে হতবাক হয়ে গিয়েছিলেন সলমন। তারপরেই তিনি হেসে বলে ওঠেন, “ সত্যি এদের সত‍্যিই কত জ্ঞান। এগুলি সব ভিত্তিহীন। তিনি জানেননা উনি কার কথা বলছেন আর এসব কোথায় পোস্ট করা হয়েছে। এই ব‍্যক্তি কি সত‍্যিই ভেবেছেন যে উত্তর দিয়ে তিনি ওঁকে বাধিত করবেন? তিনি ওই ব্যক্তির উদ্দেশ্যে বলেন তাঁর স্ত্রী নেই। তিনি ভারতে থাকেন গ‍্যালাক্সি অ্যাপার্টমেন্ট, সেই নয় বছর বয়স থেকে। তিনি সেই ব্যক্তিকে কোনো উত্তর দেবেননা, গোটা ভারত জানে তিনি কোথায় থাকেন। তাই তিনি এইসব লোকজনের প্রশ্নের জবাব দেননা”।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026