বিনোদন

Salman Khan’s Girlfriend: ৫৬’তে নতুন করে প্রেমে মজেছেন সলমন ভাই, চিনে নিন ভাইজানের নতুন প্রেমিকাকে

গতবছরের শেষেই ৫৫ পার করে ৫৬’এ পা দিয়েছেন বলিউডের ভাইজান। পেয়েছেন অগণিত ভক্তদের শুভেচ্ছাবার্তা। তিনি বলিউডের সুপারস্টার। তবে বর্তমানে তিনি যে সাফল্যের চূড়ায় রয়েছেন তা শুধুমাত্র নিজের প্রতিভার জোরেই। বলিউডের অন্যতম জনপ্রিয় প্রডিউসর ও স্ক্রিপ্ট রাইটার সেলিম খানের বড় ছেলে তিনি। অভিনয় জীবনের শুরু সময় থেকেই একাধিক বলি ডিভাদের প্রেমে পড়েছেন তিনি। তবে কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত এগোয়নি। শেষে ক্যাটরিনা কাইফের সাথে নাম জড়িয়েছিল তার। তবে বর্তমানে তিনি ভিকি কৌশলের বেটার হাফ। সবকিছু ভুলে ৫৬’এ আবারও নতুন করে প্রেমে পড়েছেন বলিউডের ভাইজান। জেনে নিন তার পরিচয়।

জানা গেছে, ভাইজানের এবারের প্রেমিকা বিদেশিনী। আমেরিকার লস এঞ্জেলেসের বাসিন্দা তিনি। পেশায় তিনি একজন জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী। আপাতত সালমান খানের সাথে আমেরিকান অভিনেত্রী সামান্থা লকউডের নাম জড়িয়েছে। তবে তারা কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে খবর যখন রটেছে কিছুটা হলেও তার মধ্যে সত্যতা রয়েছে, তা বলাই যায়।

১৯৮২’তে জন্ম তার। তার মা একজন আমেরিকান অভিনেত্রী ছিলেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন বিজনেসম্যান উইমেনও বটে। অভিনেত্রীর মায়ের নাম ডেনিস ডুবারি। সামান্থার বাবা হলেন গ্রে লকউড। তিনি স্টার ট্রেক আইকোন। সামান্থা লকউড নিউইয়র্ক ফিল্ম একাডেমির ছাত্রী ছিলেন। অভিনয় করার পাশাপাশি মডেলিংও করেছেন তিনি। একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘হাওয়াই ফাইভ জিরো’তে সামান্থার অভিনয় প্রশংসিত হয়েছিল। সেই ছবিতে সামান্থা সিন্ডি প্যাটারসনের (Cindy Patterson) ভূমিকায় অভিনয় করেছিলেন।

সমান্তর নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন, তা তাকে দেখলেই স্পষ্ট হয়। নিয়মিত নিয়ম মেনে যোগা করেন তিনি। নিজের যোগা ট্রেনিংয়ের জন্যও তিনি বেশ জনপ্রিয় মানুষের মাঝে। একজন আমেরিকান অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা কিছু কম নেই। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয় মানুষের মাঝে।

Rahit Roy

Recent Posts

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026

ভোটের আগেই বিস্ফোরক চাল! নির্যাতিতার মাকে সামনে রেখে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বড় লড়াই, মাস্টারপ্ল্যান শুভেন্দুর

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে তৈরি…

March 27, 2026

বছরে ১৩ বার নয়—এবার একবার রিচার্জেই পুরো মাস, Jio-Airtel-VI-র বড় চমক

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে বিরক্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—এই সমস্যায় ভুগছেন…

March 27, 2026

যুদ্ধের মাঝেই তেলের দামে বড় ধাক্কা! এক ঝটকায় ১০ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক কেন্দ্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন তেলের বাজারকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিয়ে সাধারণ…

March 27, 2026

আজই ডাবল অ্যাটাক! দুপুরে তাপদাহে দমবন্ধ, বিকেলে কালবৈশাখীর তাণ্ডব—একদিনেই উলটে যাবে আবহাওয়া

আজকের আবহাওয়া একেবারে অদ্ভুত আচরণ করতে চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবে চরম গরম, আর…

March 27, 2026