Salman Khan: জন্মদিনে প্রাক্তন প্রেমিকার কপালে চুমু সালমানের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

৫৭’এ পা দিয়েছেন বলিউডের ভাইজান। সোমবার রাতে অভিনেতার জন্মদিনের পার্টিতে বসেছিল তারকার হাট। উপস্থিত ছিলেন শাহরুখ খানের পাশাপাশি পূজা হেগড়ে, বোন অর্পিতা খান ও তার স্বামী আয়ুস শর্মা, পুলকিত সম্রাট, কৃতি খারবান্ডার মতো একাধিক তারকারা। উপস্থিত ছিলেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। সম্প্রতি গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতে সেই ঝলকই তুমুল ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকে ভাইজানের জন্মদিনের একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়িয়নি গোটা সোশ্যাল মিডিয়ার। সেই ঝলক দেখে নিঃসন্দেহে উচ্ছ্বসিত তার অগণিত ভক্তমহলও, তা অবশ্য ভাইরাল হওয়া ভিডিও ও ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে ভাইজানের জন্মদিন উপলক্ষে অভিনেতার পাশাপাশি চর্চার আলোয় অভিনেতার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। উল্লেখ্য, বর্তমানে সালমান খানের বাড়ির যেকোন ছোট-বড় অনুষ্ঠানে দেখা মেলে তার। বহুদিনের বন্ধুত্ব তাদের। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে একে অপরের খুব ভালো বন্ধু হিসেবেই রয়ে গিয়েছেন তারা।

উল্লেখ্য এদিন পার্টি শেষে ভাইজান নিজে সঙ্গীতা বিজলানিকে তার গাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছেন। গাড়িতে ওঠার আগে সঙ্গীতাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বনও করেছেন অভিনেতা। আর সেই ঝলক নজর এড়ায়নি পাপারাজিৎদের। পাশাপাশি ভাইজান অভিনেত্রী গাড়িতে ওঠার আগে দরজাও খুলতে যাচ্ছিলেন, তবে সম্ভবত সেখানে উপস্থিত তাদেরই কারোর একজন দেহরক্ষী আগে গিয়ে দরজা খুলে দেন আর সেই ঘটনায় সাময়িক সময়ের জন্য মেজাজ হারাতে দেখা গিয়েছিল অভিনেতাকে। সেই ঝলকও এই মুহূর্তে ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়।

১৯৮৮ সালে ‘কাতিল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে পা রেখেছিলেন সঙ্গীতা বিজলানি। খুব অল্পসময়ের মধ্যেই দর্শক মাঝে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। ‘জুর্ম’ , ‘যুদ্ধ’ , ‘ত্রিদেব’ , ‘হাতিয়ার’ , ‘খুন‌ কা কার্জ’এর মতো একাধিক হিট ছবিতে সফলতার সাথে অভিনয়ও করেছেন তিনি। ৯০’এর দশকে ভাইজানের সাথে চুটিয়ে প্রেমও করেছেন এই অভিনেত্রী। পরে অবশ্য স্বনামধন্য ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে ২০১০’ই একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নিয়েছেন তারা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026