বলিউডের ভাইজান সালমান খান কোন না কোন কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তার ফিটনেস নিয়ে কথা চলে প্রতিনিয়ত। তাকে দেখে ফিট মনে হলেও বাস্তবে একটা সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে তাকে চিকিৎসার জন্য বিদেশ পর্যন্ত যেতে হয়েছিল।
একটা সময় ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামক রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। এই রোগের জন্য নিউরোপ্যাথিক ডিসঅর্ডার দেখা দেয় মানুষের শরীরে। যার ফলস্বরূপ মুখ কিংবা চোয়ালে এবং মাথায় ব্যথা হয় প্রচন্ড। আর এই রোগের জন্য একটা সময় ভীষণভাবে কষ্ট পেতেন অভিনেতা। প্রায় ৯-১০ বছর এই রোগে ভুগেছিলেন তিনি। সেই সময়ে চিকিৎসার জন্য প্রায়ই আমেরিকায় যেতেন তিনি। ২০১৭’তে নিজের এই রোগের কথা প্রকাশ করেছিলেন অভিনেতা। নিজেই মিডিয়ার সামনে একথা জানিয়েছিলেন তিনি।
এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামক একটি স্নায়বিক রোগে ভুগছেন তিনি। এমনকি একটা সময় এই রোগের জন্য তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। এই রোগকে নাকি আত্মহত্যা রোগও বলা হয়। এমনকি এই রোগের জন্য অভিনেতা নিজেও বহুবার আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। অভিনেতা নিজেই এক সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন।
ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামক এই রোগটি মুখের ট্রাইজেমিনাল নার্ভে হয় বলেই জানা গিয়েছে। মানুষের মুখে অনেক ধরনের স্নায়ু থাকে। আর তার মধ্যে প্রধান স্নায়ু হল ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার সাথে সরাসরি সংযুক্ত থাকে তিনটি স্নায়ু। আর সেই তিনটি স্নায়ুকে প্রভাবিত করে সে। এই রোগ নির্ণয় করা খুব একটা সহজ নয়। এই রোগের লক্ষণগুলি কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস স্থায়ী থেকে পরে মিলিয়ে যায়।
তবে আপাতত অভিনেতার ভক্তগণরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অভিনেতাকে পর্দায় দেখার জন্য। খুব শীঘ্রই পূজা হেগড়ের বিপরীতে ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ ছবিতে দেখা মিলবে তার। এছাড়াও জ্যাকলিন ফার্নান্ডেজের বিপরীতে ‘কিক টু’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। বর্তমানে তিনি ‘টাইগার থ্রি’এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। অবশ্য ‘পাঠান’ ছবিতেও শাহরুখ খানের সাথে একটি ছোট্ট দৃশ্যতে দেখা মিলবে অভিনেতার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…