বলিউড

Salman Khan: সাপের কামড় খেয়েছেন সালমান খান, জন্মদিনের আগেই এই খবর চিন্তায় ফেলেছে অনুরাগীদের

বলিউডের ভাইজান সালমান খান। পর্দায় তাকে একবার দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। সম্প্রতি ভাইজানের জন্মদিনের আগেই চিন্তায় পড়েছেন তার অসংখ্য অনুরাগীরা। জানা গিয়েছে সাপের কামড় খেয়েছেন সালমান খান। সেইসময় তিনি ছিলেন তার পছন্দের ফার্ম হাউজে। যার নাম পানভেল। এই ফার্ম হাউজে বলিউডের ভাইজান সালমান খানের কাছে খুবই পছন্দের। তিনি নিজের অবসরের বেশিরভাগটাই কাটান এখানে, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

সালমান খান তার এই পছন্দের ফার্ম হাউজের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি কিংবা ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। অবসর সময় হোক কিংবা লকডাউনের সময় তিনি এই ফার্ম হাউজেই সময় কাটান। কদিন আগেই অভিনেতার ধান গাছ লাগানোর ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

নিজের বন্ধু-বান্ধবদের সাথেও নিজের এই প্রিয় ফার্ম হাউজে সময় কাটান অভিনেতা। এই ফার্ম হাউজকে সুন্দর রাখার জন্য রীতিমতো ঘাম ঝরান অভিনেতা, তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি লকডাউনের সময়ও নিজের বন্ধু-বান্ধবদের এই ফার্ম হাউজে নিয়ে এসে সময় কাটিয়েছেন তিনি। এমনকি ঘোড়ার সাথেও ছবি শেয়ার করেছেন তিনি এই ফার্ম হাউজ থেকেই। এখানে ২টি গানের শ্যুটিং-ও করেছেন তিনি।

তবে বর্তমানে জানা গিয়েছে, সালমান খান ফার্ম হাউজের কাজ করতে গিয়েই হাতে সাপের কামড় খেয়েছেন। সাপে কামড় বসানোর সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। রাত ৩.৩০-এর সময় এমন ঘটনা ঘটার পরেই সালমান খানকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছে, যে সাপের কামড় খেয়েছেন অভিনেতা, তা বিষাক্ত ছিল না। প্রাথমিক চিকিৎসা হওয়ার পরেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে তার প্রাণের কোনো ঝুঁকি নেই। এই খবর শোনার পরই নিশ্চিন্ত হয়েছেন তার অগণিত ভক্তরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026