সালমান খান বলিউডের ভাইজান। তাকে এক ঝলক দেখার অপেক্ষায় তার অগণিত ভক্তমহল অধীর আগ্রহে দিন গোনেন। কারণে অকারণে মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেতাকে। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত বহু বলিউড অভিনেত্রী কিংবা প্রথম সারির মডেলদের সাথে নাম জড়িয়েছে তার। তবে এবার সকলকে ছেড়ে এক দক্ষিণী অভিনেত্রীর সাথে নাম জড়ালো ভাইজানের। তার সাথেই নাকি স্ক্রিন শেয়ার করতে চলেছেন ভাইজান। এ খবর প্রকাশ্যে আসতেই শোরগোল নেটমহলে।
বেশ অনেকদিন ধরেই নো এন্ট্রির সিক্যুয়াল তৈরি হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম ছিল। তবে বনি কাপুরের সাথে ভাইজানের সমস্যার কারণে এই ছবির কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির কাজ। আসন্ন এই ছবির অভিনেত্রীর ভূমিকায় দেখা মিলতে পারে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। আপাততাকে এই ছবিতে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেষপর্যন্ত তিনি অভিনয়ের জন্য রাজি হবে কিনা! তার অপেক্ষাতেই রয়েছেন ছবির অন্যান্য কর্মকর্তারা। যদি তিনি অভিনয় করতে রাজি থাকেন তাহলে প্রথমবারের জন্য বলিউডের ভাইজানের সাথে জুটি হিসেবে দেখা মিলবে তার। অপেক্ষায় ভক্তরাও।
উল্লেখ্য, ২০০৫’এ ‘নো এন্ট্রি’ মুক্তি পেয়েছিল বড়পর্দায়। বক্সঅফিসে এই ছবি এক বিপুল ব্যবসা করেছিল, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। ছবিতে সালমান খান ছাড়াও অনিল কাপুর, ফারদিন খান, বোমান ইরানি, লারা দত্ত, বিপাশা বসুর মতো ছিলেন আরো একাধিক নামিদামি বলি অভিনেতারা। তবে অবশেষে এই ছবিরই সিক্যুয়াল আসতে চলেছে। তবে শুটিং কবে থেকে শুরু হবে! তা অবশ্য এখনো পর্যন্ত জানানো হয়নি। বলাই বাহুল্য, এই মুহূর্তে ভাইজান ‘নো এন্ট্রি’র সিক্যুয়াল ছাড়াও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ও ‘টাইগার ৩’ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…