দিল্লিঃ দিল্লি হিংসাকাণ্ডে ব্রিন্দা কারাত, সীতারাম ইয়েচুরি, প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদবের পর এবার নাম জড়ালো কংগ্রেসের প্রবীণ নেতা সলমন খুরশিদের। ইতিমধ্যেই সলমন খুরশিদের বিরুদ্ধে দিল্লি হিংসায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে।
কিছুদিন ধরেই ফেব্রুয়ারিতে রাজধানীর বুকে সংঘটিত হওয়া হিংসাকাণ্ড নিয়ে একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মাঝেই হিংসার তদন্ত করে পুনরায় চার্জশিট দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ১৭,৫০০ পাতার ওই বিশাল নথিতে ষড়যন্ত্রকারী হিসেবে আরো উঠে আসে আরো ১৫ জনের নাম। পুলিশ সূত্রের খবর, ফেব্রুয়ারিতে হওয়া পূর্ব দিল্লির হিংসায় হাঙ্গামাকারীদের সঙ্গে সরাসরি জড়িত ছিল অভিযুক্তরা।
এমনকি ঝামেলা বাধানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছিল। এমনকি ওই গ্রুপ দিয়ে আবার সেলিমপুর ও জাফরাবাদে হিংসা ছড়িয়েছে। প্ররোচনা প্রসঙ্গে কংগ্রেসের প্রবীণ নেতা সলমন খুরশিদ এর প্রশ্ন, কি ভাবে প্ররোচনা দিয়েছি, জানতে কৌতূহল হচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর পেশ হওয়া চার্জশিটে বলা হয়েছে, উমর খালিদ, সলমন খুরশিদ, নাদিম খান সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভে উস্কানিমূলক মন্তব্য করেন।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া এই জমায়েত এবং হিংসামূলক ঘটনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের, আহত হয়েছেন প্রায় ২০০ জন। এমনকি কয়েক হাজার কোটি টাকার সম্পত্তিও নষ্ট হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসায় তাঁর সামনে কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ জানান সিএএ বিরোধী আন্দোলনকারীরা। শাহিনবাগে উস্কানিমূলক মন্তব্য থেকে মার্কিন প্রেসিডেন্টের সামনে প্রতিবাদে ইন্ধন দেওয়া একাধিক ঘটনায় অভিযুক্ত হয় উমর। প্রথম থেকেই তার একাধিক কার্যকলাপ নিয়ে সন্দেহ থাকার কারণেই তাকে জেরা করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…