ডিপকাট পোশাক পরা নিয়ে পলকের মন্তব্য কন্ট্রোভার্সিতে মুখ খুললেন সালমান খান, বললেন, ‘পুরুষরা যেমনভাবে নারীদের দেখে..’

কিছুদিন আগে রিলিজ করেছে সালমান খানের বহু প্রতিক্ষিত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। গত একুশে এপ্রিল এই সিনেমা রিলিজ করার পর থেকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বলিউড প্রেমীদের মধ্যে। পাশাপাশি এই সিনেমায় অভিনয় করা অভিনেত্রী পলক তিওয়ারির একটি মন্তব্যও ইন্টারনেট দুনিয়াতে ক্রমশ ভাইরাল হচ্ছিল। আসলে এই পলক তিওয়ারি জানিয়েছিলেন যে সালমান খানের সেটে কাজ করতে গেলে মেয়েদের কেমন পোশাক পরতে হয়। এই নিয়ে ব্যাপক কন্ট্রোভার্সি হওয়ার পর পলক জানিয়েছিলেন তাঁর কথার বিকৃত অর্থ উপস্থাপন করা হচ্ছে। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই নিয়ে মুখ খুললেন ভাইজান নিজেই।

একটি টিভি অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলতে গিয়ে সালমান খান বলেন, “আমি মনে করি নারীদের শরীর খুবই মূল্যবান। তারা যত বেশি আচ্ছাদিত, তত ভাল। পরিবেশটা একটু অন্যরকম হয়। ব্যাপারটা নারীদের নিয়ে নয়। এটা পুরুষদের সম্পর্কে। পুরুষরা যেভাবে নারীদের দেখে, আপনি জানেন, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা… আমি এটা পছন্দ করি না। আমি চাই না যে তাঁরা এসবের মধ্য দিয়ে যাক।”

আসলে কিছুদিন আগে এক সাক্ষাৎকারের সময় পলক জানিয়েছিলেন যে সালমান খানের সেটে মেয়েরা ডিপ কাট পোশাক পরে থাকবেন এটা ভাইজান পছন্দ করেন না। আর এই মন্তব্য ব্যাপক ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়াতে। তবে এবার সমস্ত কথাই নিজের মুখেই পরিষ্কার করলেন সালমান খান। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিনেমাতে রয়েছে বিরাট স্টারকাস্ট। সালমান খান এবং শাহনাজ গীলের পাশাপাশি এই সিনেমাতে রয়েছেন পূজা হেগড়ে, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, ভাগ্যশ্রী, পলক তিওয়ারি প্রমুখরা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026