বিনোদন

একলা ঘরে মা-ছেলের তুমুল নাচ, ভাইরাল হল সলমন খানের ভিডিও

সলমন খান মানেই একদিকে যেমন বিতর্কের ঝড়, অপরদিকে বলিউডের প্রিয় ‘ভাইজান’। এবার তাঁর মা সলমা খানের সঙ্গে তাঁর একটি ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে স্টার সলমন খান নয়, বরং ঘরের ছেলে সলমনের ভাবমূর্তি ফুটে উঠেছে। মা সলমা খানকে জড়িয়ে ধরে সলমন নাচ করছেন। সমস্ত মায়েদের মতো সলমাও লজ্জা পাচ্ছেন নাচ করতে। সলমন নিজের মা ও পরিবারকে যথেষ্ট ভালোবাসেন। পরিবার সবসময় তাঁর কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’।

সলমন খানের মা সলমনের পিতা সেলিম খানের প্রথমা স্ত্রী সলমা খান। বিয়ের আগে সলমা হিন্দু ছিলেন। কিন্তু বিয়ের পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেলিম ও সলমার প্রথম সন্তান হলেন সলমন। সলমা ‘গণপতি’র উপর আস্থা রাখেন। এই কারণে সলমন প্রতি বছর গণপতি উৎসব করেন নিজের বাড়িতে। সলমনের বাড়ির গণপতি উৎসবে বলিউডের একাধিক তারকা নিমন্ত্রিত থাকেন।

এই মুহূর্তে প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। সলমন খানের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হচ্ছে। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। এছাড়া সলমন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’ সঞ্চালনা করছেন। সলমনের দক্ষ সঞ্চালনার ফলে ‘বিগ বস-14’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো।

Anirban Kundu

Recent Posts

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026